দীর্ঘদিন ধরে টিসিবির ডিলার হিসেবে কাজ করছেন অন্তত ৮ হাজার ২৭২ জন। কিন্তু তাদের পুরনো লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে না। অপরদিকে নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই আশঙ্কা রয়েছে, লাইসেন্স নবায়নের সুযোগ না পেয়ে বাদ পড়তে পারেন পুরনো ডিলাররা। এ কারণে আজ রবিবার সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন ডিলাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশ থেকে আসা ডিলাররা ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোল...