Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

দেড় বছর পর হাসিনা-কামাল-সুমনের নামে জুলাইয়ের আরেক মামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯
দেড় বছর পর হাসিনা-কামাল-সুমনের নামে জুলাইয়ের আরেক মামলা

চব্বিশের জুলাইয়ে হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় ১৮ মাস পর হয়েছে মামলা। আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনাসহ ৫৬ জনকে। তালিকায় আছে তার মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনের নামও।


সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এসেছে এ তথ্য। বলা হয়েছে, বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের মাহমুদুল হাসান বৃহস্পতিবার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। নিজেকে তিনি ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।


মামলায় আসামিদের মধ্যে আছেন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান, সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম।


বাদীর অভিযোগ, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের কাছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন তিনিসহ কয়েকজন।

শেখ হাসিনাজুলাই গণঅভ্যুত্থানজুলাই মামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise