জুলাই গণঅভ্যুত্থানকে চূড়ান্ত লড়াইয়ের মহড়া হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া। মূল যুদ্ধের আগে যেমন বাহিনীকে প্রস্তুত করা হয়, কসরত ও রিহার্সেল করানো হয়, ২০২৪-এর গণঅভ্যুত্থানও ছিল তেমনই একটি প্রস্তুতি।’
গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যে উঠে এলো এসব কথা। তার মতে, এই গণঅ...