Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

জ্ঞান বাড়ায় দুটি জাদুঘর

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮
শেয়ার করুন:
জ্ঞান বাড়ায় দুটি জাদুঘর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের একটি কর্নার- ছবি: বিশাল আহমেদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর

দেশের একমাত্র শিক্ষায়তনিক জাদুঘর এটি। এর ভবনটি দোতলা। নিচতলায় জাদুঘর পরিচালকের কার্যালয় ও সেমিনার কক্ষের পাশাপাশি রয়েছে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ কোষ গ্রন্থাগার’। এখানে দর্শন, শিল্প-সাহিত্য, প্রাচীন লিপিবিজ্ঞান, জাতিতত্ত্ববিদ্যা এবং বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে চার হাজারের বেশি বই এবং দুই হাজারের বেশি নথি আছে। সম্প্রতি সংযোজিত হয়েছে দুটি গ্যালারি— ‘মুক্তিযুদ্ধ কর্নার’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান কর্নার’।

ওপরের তলায় রয়েছে পাঁচটি গ্যালারি। প্রথমেই ‘প্রাগৈতিহাসিক ও প্রত্নতত্ত্ব গ্যালারি’। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া পুরাকীর্তি, পোড়ামাটির ফলক, বিভিন্ন তৈজসপত্র, অস্ত্র, মুদ্রা ইত্যাদি এখানে আছে। উপমহাদেশ ও বাংলার বিভিন্ন জনপদের ইতিহাস লিপিবদ্ধ আছে। ‘প্রাচীন ভাস্কর্য গ্যালারি’তে রয়েছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর বিভিন্ন কষ্টিপাথরের মূর্তি। কিছু বেলেপাথরের মূর্তিও রয়েছে। ‘ইসলামি শিল্পকলা গ্যালারি’ জুড়ে আছে চট্টগ্রামে মুসলিম শাসনামলের নানা নিদর্শন। সুলতানি ও মোগল আমলে নির্মিত নানা মসজিদ ও স্থাপনার চিত্র এবং তৎকালীন প্রচলিত মুদ্রা, ক্যালিগ্রাফি ইত্যাদি আছে। আরবি ও ফার্সি হরফে হাতে লেখা বিভিন্ন গ্রন্থও রয়েছে এখানে। ‘লোকশিল্প গ্যালারি’তে আবহমান বাংলা ও বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত নানা উপাদান প্রদর্শিত হচ্ছে। রয়েছে হাতপাখা, নকশিকাঁথা, সুতা তৈরির চরকা, আসবাব, গ্রামোফোন, পালকি, বিভিন্ন ধরনের নৌকার প্রতিকৃতি। গয়না, মাটির তৈরি পুতুল ও ঘর সাজানোর সরঞ্জামও আছে। সবশেষে ‘সমকালীন শিল্পকলা গ্যালারি’তে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্করদের ছবি ও ভাস্কর্য এবং সমকালীন শিল্পীদের চিত্রকর্ম আছে। এই জাদুঘর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সাহায্য করছে নানা গবেষণায়। ইতিহাস ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ইসফাক ইয়াসির বললেন, ‘ফিল্ডওয়ার্ক বা প্রেজেন্টেশনের জন্য আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করি। অন্য বিভাগের শিক্ষার্থীরাও জ্ঞান বাড়াতে উপকৃত হয়।’ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে আসেন গবেষণার কাজে; আসেন দর্শনার্থীও। মানিকগঞ্জ থেকে আসা এহসানুর রহমান বললেন, ‘দেশের মানুষের আত্মপরিচয়, সংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞানচর্চার এক স্বতন্ত্র আঁতুড়ঘর এটি।’

 

প্রাণিবিদ্যা জাদুঘর

জীববিজ্ঞান অনুষদ ভবনের প্রাণিবিদ্যা বিভাগে এই জাদুঘরের অবস্থান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে। প্রাণিবিদ্যা বিভাগের অধীনে অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে গড়ে তোলা হয়। এখানে স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতি ও ধরনের প্রাণীর নমুনা। সংগৃহীত আছে বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি ও সরীসৃপ। রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। বিড়াল, খরগোশ, হরিণসহ মেরুদণ্ডী প্রাণীর পাশাপাশি গুইসাপ, সামুদ্রিক প্রাণী প্রভৃতির নমুনাও আছে। স্থান পেয়েছে মানুষসহ বেশ কিছু মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল। প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর বাবা পেশায় ছিলেন ট্রাকচালক। তিনি রাঙামাটির এক দুর্গম অঞ্চলে একটি মৃত বাঘের মাথার সন্ধান পান। পরে সেই ছাত্রের মাধ্যমে বাঘের মাথাটিও স্থান পেয়েছে জাদুঘরে।

বিভাগের শিক্ষার্থীরা এই জাদুঘরে ব্যবহারিক ক্লাসে বিভিন্ন প্রাণী সম্পর্কে ধারণা পান। প্রাণী শনাক্তকরণ, শ্রেণিবিন্যাসকরণ, ট্যাক্সোনমি ইত্যাদি তাদের শিখতে হয়, যা তারা সহজেই শিখতে পারে এই জাদুঘরে সংরক্ষিত প্রাণীর নমুনাগুলো থেকে। এ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী হাসিব বললেন, ‘বইয়ের তাত্ত্বিক জ্ঞান বাস্তব নমুনার মাধ্যমে বুঝতে প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের কাছে এই জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জানালেন, এখানে সংরক্ষিত প্রাণীগুলোর মাধ্যমে তাদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। তবে জাদুঘরটি আরেকটু গোছানো ও বিস্তৃত জায়গায় হওয়া প্রয়োজন। বিভাগের মাত্র দুটি কক্ষ ব্যবহার করে চলে এর কার্যক্রম। জাদুঘরের একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটে তৈরি করে এতে সব তথ্য সংরক্ষণ করে রাখলে ভালো হয়।

জ্ঞান বাড়ায়জাদুঘরগ্রন্থাগারমুক্তিযুদ্ধ কর্নারজুলাই গণঅভ্যুত্থানপ্রাগৈতিহাসিকপ্রত্নতত্ত্ব গ্যালারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!