Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

উদ্যোগের সঙ্গে ছিল বিতর্কও

agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮
উদ্যোগের সঙ্গে ছিল বিতর্কও

গ্রাফিকস: আগামীর সময়

জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষিতকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করেছিল ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বাধীন এই পর্ষদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে তাদের অর্জন, ব্যর্থতা ও নানা কর্মকাণ্ড নিয়ে বিস্তর বিশ্লেষণ চলছে। ৩৫ লাখ টাকার সীমিত বাজেট সত্ত্বেও বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সর এনে প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ডাকসুর ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য সাফল্য। নারী শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুযোগ বৃদ্ধি, নাইট বাস চালুকরণ, স্বাস্থ্যকর উপাদান সরবরাহ কিংবা ২ হাজার ৮৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের মতো উদ্যোগ তাদের প্রশাসনিক সক্রিয়তার পরিচয় দেয়।

তবে অবকাঠামোগত কিছু দৃশ্যমান অগ্রগতির আড়ালে ইশতেহারের মূল ও মৌলিক প্রতিশ্রুতিগুলো ঢাকা পড়ে গেছে। ডাকসুর মূল নির্বাচনী ওয়াদা ছিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হলে বৈধ সিট নিশ্চিত করা। বাস্তবে নবীন শিক্ষার্থীরা হলে সিট পায়নি। খাবারের মান সাময়িক তদারকির পর আবারও নিম্নমুখী; ক্যানটিনের খাবারে ব্লেড বা কীটপতঙ্গ পাওয়ার খবরও গণমাধ্যমে এসেছে। ফলে ঢাবিয়ানদের প্রাত্যহিক দুর্ভোগ কাটেনি।

বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডাকসুর রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘনজনিত বিতর্কসমূহ। ছাত্রলীগের আধিপত্যবাদী ও ভয়ের সংস্কৃতি নির্মূলের বার্তা দিয়ে ক্ষমতায় এলেও পরে ডাকসুর শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে ভিন্ন মাত্রার আধিপত্যবাদ ও লেজুড়বৃত্তি। ভিপিসহ অন্য নেতাদের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা ক্যাম্পাসে রাজনৈতিক নিরপেক্ষতার দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। মব কালচার নিয়ন্ত্রণ না করা, উচ্ছেদ অভিযানের নামে ক্ষমতার অপব্যবহার এবং ভিন্নমত দমনের মতো অভিযোগে তারা অভিযুক্ত হয়েছেন।

একই সঙ্গে, ডাকসুর উদ্যোগে ‘ডিইউ ইভাল্যুয়েশন’ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক মূল্যায়নের উদ্যোগটি এখতিয়ারবহির্ভূত পদক্ষেপ হিসেবে দেখা দিয়েছে। শিক্ষা ও পাঠদানের গুণগত মান বৃদ্ধির প্রশাসনিক তাগিদ থাকলেও প্রাপ্ত নম্বর জনসমক্ষে উন্মুক্ত করে শিক্ষকদের ট্রল ও হেয় প্রতিপন্ন করার পথ সুগম করা একটি অপরিপক্ব সিদ্ধান্ত। এটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি, ডাকসু ভবন ও সংগ্রহশালা পুনর্নির্মাণ বা সংস্কারের ক্ষেত্রে ঐতিহাসিক ভারসাম্য বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে। ভাষা আন্দোলন, ছয় দফা বা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ও গৌরবোজ্জ্বল ভূমিকা আড়াল করে বিতর্কিত প্রক্রিয়ায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্ত করা বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস বিকৃতির শামিল। এর জেরে ক্যাম্পাসে হট্টগোল ও ছবি ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ছাড়া এর আগে টিএসসিতে শিবিরের কর্মসূচিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শনকে ঘিরেও সমালোচনা তৈরি হয়। অনেকে মনে করেন, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি বিতর্কও সেই রাজনৈতিক ধারাবাহিকতার অংশ।

একটি কার্যকর ও আদর্শ ছাত্র সংসদ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধান এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় কাজ করবে, এমনটাই প্রত্যাশিত। দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে আবাসন, নিরাপত্তা ও অ্যাকাডেমিক কাঠামোর টেকসই উন্নয়ন নিশ্চিত না করতে পারলে ডাকসু তার প্রকৃত গণমুখী চরিত্র হারাবে। একই সঙ্গে বর্তমান পর্ষদের মেয়াদান্তে দ্রুত পরবর্তী ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

জুলাই গণঅভ্যুত্থানঢাকা বিশ্ববিদ্যালয়ডাকসু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের