Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

পুলিশের গুলির হুমকির ভিডিওটি দুই বছরের পুরনো

আগামীর সময় ফ্যাক্ট চেক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৫০
শেয়ার করুন:
পুলিশের গুলির হুমকির ভিডিওটি দুই বছরের পুরনো

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ কর্মকর্তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ (১৪ নভেম্বর) কর্মসূচি পালন করতে বের হলে পুলিশ তাদের গুলি করবে।

একই ভিডিও শেয়ার করে কোথাও কোথাও দাবি করা হচ্ছে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামলে পুলিশ তাদের গুলি করবে।

তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি প্রায় দুই বছরের পুরনো। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশের দেওয়া বক্তব্যের ভিডিও এটি। পুরনো ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মসূচি ও পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘Nizamul Islam Saif’ নামের একটি গ্রুপ থেকে গতকাল ১৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘পুলিশ অফিসার বললেন, আওয়ামী লীগের কেউ আজকে বের হলে, তার উপর নির্দেশনা আছে ডাইরেক্ট গুলি করার। এখন জাতি জানতে চায়, ওনাকে গুলি করার নির্দেশনা কে দিল?’

ভিডিওতে পুলিশের পোশাক ও বুলেটপ্রুফ ভেস্ট পরা এক ব্যক্তিকে একটি ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। তার পাশে কালো পোশাক পরা এক যুবকসহ আরও কয়েকজন রয়েছেন। ভিডিওর নিচে লেখা রয়েছে, ‘আমাদের ওপর নির্দেশনা আছে, আপনারা আজকে বের হলে ডাইরেক্ট গুলি করবে : পুলিশ।’

ভিডিওর অডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘আমাদের ওপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন, আমরা কিন্তু ডাইরেক্ট গুলি করব।’

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি প্রায় পাঁচ হাজারবার শেয়ার হয়েছে।

যাচাইয়ে যা মিলছে

ভিডিওটির সত্যতা যাচাইয়ে একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘জাগরণের ২৪’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ৩১ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে যুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

পোস্টের বিবরণে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে গুলি চালানোর হুমকি দেন র‍্যাব-৫-এর এএসপি রাজন কুমার সাহা।

আরও অনুসন্ধানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের (পিইউএসএবি) ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টের বিবরণে লেখা হয়, ‘তাহলে কি শিক্ষার্থীদের উপর সরাসরি গুলির নির্দেশনা দিয়ে আলোচনার টেবিলে বসতে চায় সরকার? এক সংবাদ মাধ্যমে নিউজ ২৪-এ দেখলাম AK 47 রাইফেল ব্যবহার করছে সাধারণ শিক্ষার্থীদের উপর।’

এ ছাড়া ‘সুদিন সংবাদ’ নামের একটি ফেসবুক পেজেও একই বক্তব্যের ভিডিও পাওয়া যায়। ওই পোস্টে ‘কোটা আন্দোলন ২০২৪’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল।

‘NGL’ নামের আরেকটি ফেসবুক পেজেও ২০২৪ সালের ১৮ জুলাই ‘EXCLUSIVE by NGL’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়।

এসব সূত্র থেকে দেখা যায়, আলোচিত ভিডিওটি অন্তত ২০২৪ সালের ১৮ জুলাই থেকেই ফেসবুকে প্রচারিত হয়ে আসছে। অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার ভিডিও নয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া পুলিশ কর্মকর্তার বক্তব্যের ভিডিওটি বর্তমানে আওয়ামী লীগের কর্মসূচি ও পোশাকশ্রমিকদের আন্দোলনের সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তামজুরি বৃদ্ধিজুলাই গণঅভ্যুত্থানআন্দোলনকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন