Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’র অভিযোগ

ব্রাইট স্কুলের পরিচালক লিটনকে পিটুনি, ধরে নিয়ে গেল পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৬:২৮
ব্রাইট স্কুলের পরিচালক লিটনকে পিটুনি, ধরে নিয়ে গেল পুলিশ

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়

রাজধানীর কদমতলীতে স্কুলে মানসিক নির্যাতনের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় আন্দোলনের পর পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার সময় পিটুনির শিকার হন।

আজ সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৩টা ৪৪-এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের নতুন ভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এর আগে বুধবার বিকালে রাজধানীর কদমতলীর নাসির উদ্দীন সড়ক এলাকায় স্কুলে মানসিক নির্যাতনের শিকার হয়ে সাবিকুন নাহার (১৬) নামে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে।

নিহত সাবিকুন রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম খলিলুর রহমান। গ্রামের বাড়ি নরসিংদীতে।

এদিকে এ ঘটনার পর রাজধানীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের ‘চাপ ও দুর্ব্যবহারের কারণে’ স্কুলের দশম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার আত্মহত্যা করেছে।

সাবিকুন নাহারের সহপাঠী দশম শ্রেণির মানবিক বিভাগের এক ছাত্রী গণমাধ্যমকে বলেছেন, বুধবার তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতি পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালো ছিল না, সে পরীক্ষায় চুপচাপ বসে ছিল।

‘একপর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে ইকোনমিকস মিস ওর খাতা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।’

ওই শিক্ষার্থীর ভাষ্য, ‘সাবিকুনের অভিভাবককে ডেকেও গালাগাল ও দুর্ব্যবহার করা হয়। পরে সাবিকুন বাসায় ফিরে গিয়ে আত্মহত্যা করে।’

আরও পড়ুন

ওসমান হাদির ভাইয়ের পোস্ট নিয়ে তীব্র সমালোচনা

২১ মে ২০২৬

সাবিকুনের আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক ও কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে অপমান, ভয়ভীতি এবং মানসিক চাপে রেখে শিক্ষার্থীদের সঙ্গে করা হচ্ছিল দুর্ব্যবহার।

এক অভিভাবকের দাবি, প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ রানা লিটন এবং শিক্ষিকা মাহমুদা, সানজিদা ও রিফাত বিভিন্নভাবে মানসিক চাপে রাখতেন শিক্ষার্থীদের। সামান্য বিষয়েও অভিভাবকদের স্কুলে ডেকে এনে সবার সামনে অপমান করা হতো।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য, তাদের কারণে-অকারণে মারধর এবং প্রায়ই দেওয়া হতো টিসি দেওয়ার হুমকি। এসব ঘটনায় অনেক শিক্ষার্থী ভেঙে পড়ত মানসিকভাবে।

সাবিকুনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কদমতলী থানার ওসি শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেছেন, ‘দুপুরেও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। তারা অভিযোগ করছে, তাদের সহপাঠী সাবিকুন নাহার স্কুলের চাপ ও দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করেছে।’

ব্রাইট স্কুলবিক্ষোভআত্মহত্যাআটকস্কুলশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!