Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়ের হাসিতেই খুশি মাহবুব
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

‘গোলমেলে’ বলে গোল উৎসব!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:৩১
‘গোলমেলে’ বলে গোল উৎসব!

ছবি: রয়টার্স

এবারের বিশ্বকাপে গোলকিপারদের বীরত্ব চোখে পড়ার মতো। স্পেনের মতো শক্তিশালী দলও কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে ফাঁকি দিয়ে গোল করতে পারেনি। কুরাসাওয়ের গোলকিপার এলোয় রুম এক ম্যাচে করেছেন বিশ্বকাপের রেকর্ড সেভ।

এর পাশাপাশি, গোলকিপারদের ভুলে গোলও হজম করছে দলগুলো। ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও সেনেগালের এদুয়ার্দ মেন্দির মতো বিশ্বখ্যাত দুই গোলকিপার বলের নাগাল পেয়ে হাতে লাগাতে পারলেও শেষ পর্যন্ত গোল হওয়া আটকাতে পারেননি। এ নিয়ে বিবিসি স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক গোলকিপার জো হার্ট ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘বিশ্বকাপে এই ধরনের গোল আমি অনেক বেশিবার দেখছি। তার মানে এই ফুটবলটির (বল) মধ্যে নিশ্চিতভাবেই কোনো গোলমাল আছে।’

‘ট্রাইওন্ডা’ নামের এই বলটি কি সত্যিই এত বড় পার্থক্য গড়ে দিতে পারে? ডেনমার্কের সাবেক গোলকিপার ক্যাসপার স্মাইকেল দিলেন এর জবাব, ‘বল তৈরিই করা হয় গোল করার জন্য। এই বলটির মূল বিষয় হলো এর গঠন। এবার এটি মাত্র চারটি প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। আমি লক্ষ করেছি, এটি চোখের পলকে কিছুটা বেশি গতি পায় এবং আমরা মাঠে ঠিক সেটাই দেখছি।’
অপটার পরিসংখ্যান অনুযায়ী, গোলকিপারদের ভুলের কারণে গোল হজম করার সংখ্যাও দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর এই আসরে এখন পর্যন্ত এমন ১১টি ভুল হয়েছে— যা গত সাতটি বিশ্বকাপের যেকোনোটির গ্রুপ পর্বের চেয়ে বেশি।

জো হার্ট বা স্মাইকেল যাই বলুন, পরিসংখ্যান বলছে অন্য কথা। বলে আচমকা গতি বাড়লে বক্সের বাইরে থেকে শট নেওয়ার প্রবণতা বাড়ত। সেটা কিন্তু হয়নি।
অপটার পরিসংখ্যান বলছে, ১৯৬৬ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গ্রুপ পর্বের ম্যাচে শট নেওয়া হয়েছিল গড়ে ২২.৩টি। ১৯৭০ সালে সেটা ছিল ম্যাচপ্রতি গড়ে ২৫.৩ আর ১৯৭৪ বিশ্বকাপে ২০.১টি। সেখানে এবারের বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পোস্টে শট নেওয়া হয়েছে গড়ে মাত্র ৯.২টি।
লক্ষ্যে শটও তুলনায় কম। ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে লক্ষ্যে শট ছিল গড়ে ১০.৯, ১৯৭০-এ ১১.৩, ১৯৭৪-এ ১১.৯টি, সেখানে এবারের গ্রুপ পর্বে সেটা ৮.৫টি। বরং গত দুই আসরের চেয়ে গোলকিপাররা সেভও করছেন বেশি।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বে গোলকিপাররা ম্যাচপ্রতি গড়ে সেভ করেছেন ৫.১টি, সেখানে এবার সেই পরিমাণ বেড়ে হয়েছে ৫.৬। এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ডও হয়েছে এবার। তাই বেশি গোলের দায় ঢালাওভাবে বলের ওপর চাপিয়ে দেওয়াটা বাড়াবাড়িই।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ১
    প্যারাগুয়ে
    ১
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    ইংল্যান্ড
    ০
    কঙ্গো
    ০
    advertisement
    advertisement
    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    ৩০ জুন ২০২৬, ০০:১২

    শেষ ষোলতে ব্রাজিল

    শেষ ষোলতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:৩১

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    ৩০ জুন ২০২৬, ০০:০৬

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ৩০ জুন ২০২৬, ০১:৫৮

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    ৩০ জুন ২০২৬, ০০:৫৪

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০০:৪০

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    ৩০ জুন ২০২৬, ০০:৫৩

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    ৩০ জুন ২০২৬, ০০:৩২

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ৩০ জুন ২০২৬, ০২:৩১

    বিদায় জাদুকর শিল্পী

    বিদায় জাদুকর শিল্পী

    ৩০ জুন ২০২৬, ০১:০৯

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০২:২০

    সমতায় শেষ নির্ধারিত সময়, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

    সমতায় শেষ নির্ধারিত সময়, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

    ৩০ জুন ২০২৬, ০২:৩৭

    আমরাও ঘুষ খেতে চাই!

    আমরাও ঘুষ খেতে চাই!

    ৩০ জুন ২০২৬, ০০:৫১

    advertiseadvertise