Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

বিবিসি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:৫৮
‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

১৮ দিনের সন্তানসহ উদ্ধার হওয়া মা। ছবি: বিবিসি

নবজাতক ছেলেই জুগিয়েছিল বেঁচে থাকার শক্তি। সন্তান হুয়ান ডেভিডের শ্বাস-প্রশ্বাস ঠিক আছে কি না, তা বারবার পরীক্ষা করছিলেন মা ডায়ানা প্যাটিনো। আর যতক্ষণ সন্তান বেঁচে ছিল, ততক্ষণ বেঁচে থাকার আশা ছাড়েননি তিনি নিজেও।

রবিবার কারাকাসের একটি ক্লিনিকে বিবিসির সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই ভয়াবহ ভূমিকম্পের স্মৃতিচারণ করেন ডায়ানা। ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী সন্তানসহ তাকে উদ্ধার করা হয়।

ভূমিকম্পের সময় লা গুয়েরার উত্তর উপকূলীয় এলাকায় নিজের অষ্টম তলার অ্যাপার্টমেন্টে বাসন ধুচ্ছিলেন তিনি। প্রথমে হালকা কম্পন মনে হলেও দ্রুত ছেলেকে কোলে তুলে নেন।

ডায়ানা বলেন, ‘আমার মনে হচ্ছিল যেন উড়ছি আমি। এরপর মনে হলো পানি ও ময়লা-আবর্জনার নিচে তলিয়ে যাচ্ছি। তারপর একটি গর্তের মধ্যে পড়ে গেলাম এবং সেখানেই আটকে থাকলাম। জানি না কীভাবে আমি আমার সন্তানকে ধরে রাখতে পেরেছিলাম। কারণ, তখন উড়ছিলাম আমি। আসবাবের সঙ্গে ধাক্কা খেয়েছিলাম।’

তিনি জানান, শুরুতে চিৎকার করলেও পরে বুঝতে পারেন, কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছে না। তখন নিজেকেই বোঝান তিনি, প্রয়োজন ছাড়া শক্তি নষ্ট করবেন না।

সন্তানকে আকড়ে ধরেই বেঁচে থাকার আশা পান ডায়ানা, ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম। প্রতিক্ষণে আমি তার নাকে হাত দিচ্ছিলাম এটা বুঝতে যে ও শ্বাস নিচ্ছে।’

আরও পড়ুন

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন জয়া?

৩০ জুন ২০২৬


তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বললাম, আমি চিৎকার করে আমার শক্তি নষ্ট করব না। যখন আশপাশে কারও কণ্ঠস্বর বা পায়ের আওয়াজ শুনতে পাব, তখনই চিৎকার করব। আমি জানি না কীভাবে আমি এতটা শান্ত ছিলাম। আমার বাঁ পা কংক্রিটের নিচে আটকে গিয়েছিল। আমি নড়াচড়া করতে পারছিলাম না। আমার মাথার একপাশ একটি পাথরের সঙ্গে চেপে ছিল।’

ধ্বংসস্তূপের নিচে নিজের শরীরের নিচে একটি বাইবেল দেখতে পেয়ে নতুন করে আশাবাদী হয়ে ওঠেন তিনি। ‘সেখান থেকেই আমার বেঁচে থাকার লড়াই শুরু।’

অন্ধকারের মধ্যে সুইয়ের ছিদ্রের মতো ক্ষীণ একটি আলোর রেখা দেখতে পাচ্ছিলেন ডায়ানা। কিছুক্ষণ পর ভাইয়ের কণ্ঠে নিজের নাম ধরে ডাক শুনতে পান তিনি। তখনই সর্বশক্তি দিয়ে করেন চিৎকার।

তিনি বলেন, ‘আমি নিজেকে বললাম, এটাই আমার একমাত্র সুযোগ। আমি আমার গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠলাম। সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে বললাম, ‘আমি এখানে।’ তখন সে বলল, ‘আমি তোমাকে খুঁজে পেয়েছি এবং আমি কথা দিচ্ছি, তোমাকে বের না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

সেই প্রতিশ্রুতি রাখেন ডায়ানার ভাই। বৃহস্পতিবার রাতে অত্যন্ত সতর্ক ও জটিল উদ্ধার অভিযানের মাধ্যমে মা ও নবজাতক সন্তানকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ডায়ানার দুই পায়ে লেগেছে গুরুতর আঘাত। তবে সৌভাগ্যবশত প্রায় সুস্থই আছে সন্তান হুয়ান ডেভিড।

আরও পড়ুন

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ

৩০ জুন ২০২৬


ডায়ানার স্বামী গেরসন যখন বাড়িতে ফিরে গাড়ি পার্ক করেছিলেন। ঠিক সেই সময়ই আঘাত হানে ভূমিকম্প। একটি বেড়া টপকে নিরাপদ স্থানে যেতে সক্ষম হলেও ধসে পড়া ভবন দেখে স্ত্রী ও সন্তানের বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। পরে তাদের জীবিত উদ্ধারের ঘটনাকে একটি ‘অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেন গেরসন।

গত বুধবার মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে ধসে পড়ে রাজধানী কারাকাস, বন্দরনগরী লা গুয়েরা এবং আশপাশের এলাকায় বহু বহুতল ভবন। এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র আশঙ্কা, মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ১০ হাজার। হাজারো মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।

ভেনেজুয়েলাভূমিকম্পজীবিত উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে