চট্টগ্রামের ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে মিলল এক সদ্য ভুমিষ্ট কন্যা নবজাতক। খবর পেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল বলেন, ‘রাস্তার পাশে শিশুটি...