Agamir Somoy E-Paper
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নদীতে ঝাঁপ দেওয়া তরুণী নিজেই গেলেন হাসপাতালে

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৫১
নদীতে ঝাঁপ দেওয়া তরুণী নিজেই গেলেন হাসপাতালে

মারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নদীতে ঝাঁপ দেওয়া সেই তরুণী। গ্রাফিকস: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর সংযোগ সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন এক তরুণী। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতু এলাকার ঘটনা এটি।

উদ্ধার হওয়া শরমিলা খাতুন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় এক যুবকের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইসমায়েল হোসেন রাকিব জানান, বন্ধুদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ওই তরুণীকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি নিজের কলেজ ব্যাগটি সেতুর ওপর রেখে নদীতে ঝাঁপ দেন। প্রবল স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই যান তলিয়ে। পরে ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

শরমিলার স্বামী আশিকুর রহমানের ভাষ্য, সকালে তার সঙ্গে শরমিলার পারিবারিক বিরোধ হয়। পরে কলেজে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ফোন করে জানান, গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন তার স্ত্রী।

তরুণীর দুলাভাই জানান, খবর পেয়ে নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা পর মূলগ্রাম এলাকায় শরমিলাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা অসুস্থ অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

তবে তরুনীর পরিবারের দাবি, ঝাঁপ দেওয়ার সময় শরমিলার সঙ্গেই ছিলেন তার স্বামী।  ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আশিকুর। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তরুণীকে উদ্ধারের পর, এ বিষয়ে জানতে আশিকুরকে একাধিকবার ফোন করলেও, তাকে ফোনে পাওয়া যায়নি। 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘গড়াই সেতু থেকে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার সময় তার স্বামীর উপস্থিত থাকা এবং পরবর্তীতে তার উধাও হওয়ার বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।’ 

কুষ্টিয়ানদীতে ঝাপজীবিত উদ্ধার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

    অর্থীর নেতৃত্বে ব্যতিক্রমধর্মী নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’

    অর্থীর নেতৃত্বে ব্যতিক্রমধর্মী নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪৫

    এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জোনায়েদ সাকির

    এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জোনায়েদ সাকির

    ১৫ জুলাই ২০২৬, ০১:০১

    দ্বিতীয় সন্তান আসন্ন পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর

    দ্বিতীয় সন্তান আসন্ন পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪২

    হলিউডে বায়োপিক কেন হিট

    হলিউডে বায়োপিক কেন হিট

    ১৫ জুলাই ২০২৬, ০০:৫০

    বন্যা ও স্বপ্নীলকে সম্মানিত করলেন মামদানি

    বন্যা ও স্বপ্নীলকে সম্মানিত করলেন মামদানি

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪০

    জাবিতে জুলাই স্মৃতিফলকের নির্মাণকাজের উদ্বোধন

    জাবিতে জুলাই স্মৃতিফলকের নির্মাণকাজের উদ্বোধন

    ১৫ জুলাই ২০২৬, ০১:১৮

    কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর

    কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর

    ১৫ জুলাই ২০২৬, ০১:৩৯

    ইনারিতুর ‘ডিগার’, চমকে দিলেন টম ক্রুজ

    ইনারিতুর ‘ডিগার’, চমকে দিলেন টম ক্রুজ

    ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

    নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়লেন শামীম হোসেন

    নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়লেন শামীম হোসেন

    ১৫ জুলাই ২০২৬, ০১:৩৫

    ডলার বাজারে হস্তক্ষেপে আপত্তি আইএমএফের

    ডলার বাজারে হস্তক্ষেপে আপত্তি আইএমএফের

    ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে ইরানে ফের মার্কিন হামলা

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে ইরানে ফের মার্কিন হামলা

    ১৫ জুলাই ২০২৬, ০৩:১১

    টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

    টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

    ১৫ জুলাই ২০২৬, ০৩:২৮

    প্রাথমিক শিক্ষায় ‘উচ্চতর’ সংকট

    প্রাথমিক শিক্ষায় ‘উচ্চতর’ সংকট

    ১৫ জুলাই ২০২৬, ০৩:১০

    বই আড্ডায় জমজমাট সান্ধ্য লাইব্রেরি

    বই আড্ডায় জমজমাট সান্ধ্য লাইব্রেরি

    ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭

    advertiseadvertise