- ১৩ মিনিট আগে(২৩:০০)

বাজলো শুরুর বাঁশি
হিউস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর দ্বিতীয় ম্যাচ শুরু হল। পাঁচবারের ব্রাজিল মুখোমুখি এশিয়ান পরাশক্তি জাপানের
- ২৫ মিনিট আগে(২২:৪৮)

নিউ জার্সি যাবে কে, ব্রাজিল না জাপান?
হিউস্টনে এই ম্যাচের বিজয়ী ৫ জুলাই দিবাগত রাত ২টায় খেলবে নিউ জার্সিতে। বিজয়ী দলের সম্ভাব্য প্রতিপক্ষ আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের বিজয়ী।
- ৩০ মিনিট আগে(২২:৪৩)
৫ ম্যাচে ৯ গোল করা নেইমার বেঞ্চে
- এক ঘণ্টা আগে(২২:১১)
৫ ম্যাচে ৯ গোল করা নেইমার বেঞ্চে
জাপানকে সামনে পেলেই জ্বলে ওঠেন ব্রাজিল তারকা নেইমার। ৫ ম্যাচ খেলেছ করেছেন ৯ গোল। এর মধ্যে এক ম্যাচেই চার গোল করার কীর্তি আছে তার। তবে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আসবেন বেঞ্চ থেকে।
নেইমারকে ছাড়াই ব্রাজিল একাদশ
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিল একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দৃষ্টি রেখেই ইতালিয়ান মাস্টারমাইন্ড প্রতি ম্যাচেই নতুন নতুন একাদশ সাজিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বেও শুরুর একাদশে পরিবর্তন আনতে দেখা গেছে তাকে। তবে ব্রাজিলের কোচ হয়ে প্রথম একাদশে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচটা শুরু করবেন স্কটল্যান্ডের বিপক্ষে খেলা ১১ ফুটবলার। অর্থাৎ এ ম্যাচেও একাদশে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল জাপানের বিপক্ষেই করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। পাঁচ ম্যাচে তার গোলসংখ্যা ৯। সেই সংখ্যাটা বাড়াতে তিনি হয়তো মাঠে আসবেন বদলি হিসেবে।
তবে জাপান দলে চারটি পরিবর্তন এনেছেন কোচ হাজিমে মোরিয়াসু। রক্ষণভাগের শোগো তানিগুচি ও তাকেহিরো তোমিয়াসু, মধ্যমাঠের কাইশু সানো এবং আক্রমণভাগের হিরোকি ইতো দলে জায়গা করে নিয়েছেন।
ব্রাজিল একাদশ: আলিসন, গাব্রিয়েল মাগালিয়েস, মার্কিনিয়োস, দানিলো, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনিয়া, রায়ান।
জাপান একাদশ: জিওন সুজুকি, শোগো তানিগুচি, হিরোকি ইতো, তাকেহিরো তোমিয়াসু, রিতসু দোয়ান, দাইজেন মায়েদা, কেইতো নাকামুরা, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কাইশু সানো, আয়াসে উয়েদা।






