Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঈদের ছুটিতে সবজির দামে বড় পতন, অস্বস্তি লেবুতে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৪:২৬
শেয়ার করুন:
ঈদের ছুটিতে সবজির দামে বড় পতন, অস্বস্তি লেবুতে

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে বড় ধরনের পতন দেখা যাচ্ছে। ঈদের আমেজ কাটতে না কাটতেই বাজারে জোগান বাড়লেও সে তুলনায় ক্রেতার সংখ্যা অনেক কম। ফলে রোজার সময়ের তুলনায় সবজির দাম কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগ রেলগেটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, লেবু ছাড়া প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সবজির দামই এখন নিম্নমুখী। বর্তমানে বাজারে মানভেদে প্রতি হালি লেবু ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ রেলগেট বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে দোকানে থাকা অধিকাংশ পণ্যই ঈদের আগে কেনা। নতুন করে সরবরাহ না আসায় এবং ক্রেতা সংকটে অনেক পণ্য কেনা দামের চেয়েও কমে বিক্রি করতে হচ্ছে।

বিশেষ করে সালাদ সামগ্রী শসা ও টমেটোতে লোকসান গুনছেন বিক্রেতারা। প্রতি কেজি শসা ৬০ টাকায় কেনা হলেও তা এখন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

একইভাবে টমেটো মিলছে মাত্র ৪০ টাকায়। গত কয়েকদিন চড়া থাকা কাঁচামরিচ এখন ১২০ টাকার নিচেই পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি শিম ৬০ টাকা এবং বেগুনের দাম ১০০ টাকা থেকে কমে ৮০ টাকায় নেমে এসেছে।

বাজারের অন্যান্য সবজির মধ্যে পটল, করলা ও বরবটি- যা রমজানে শতকের ঘর ছাড়িয়েছিল, তা এখন ৬০-৭০ টাকার মধ্যে রয়েছে। তবে মসলাজাতীয় পণ্যের মধ্যে আমদানি করা রসুন ২২০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে।

স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও আলুর বাজারেও। রমজানের শুরুতে যে পেঁয়াজ তিন কেজি ২০০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন কেজিপ্রতি ৩৫-৪০ টাকায় নেমেছে। আলুর দামও কেজিপ্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে। গাজরের দাম গত সপ্তাহের ৮০ টাকা থেকে কমে এখন ৫০ টাকায় দাঁড়িয়েছে।

বাজারসবজির দাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!