Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২১:০৮
ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা মডেল টাউনের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের নতুন গভর্নিং বডি দায়িত্ব গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেডিকেল কলেজের মেয়াদোত্তীর্ণ গভর্নিং বডি পুনর্গঠন করার পর নতুন সদস্যরা আজ বুধবার দায়িত্বভার নেন।

নতুন গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস। শিক্ষানুরাগী সদস্য হিসেবে রয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের ভিজিটিং প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের ডা. মো. দেলোয়ার হোসেন টিটো।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিমকে একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থগিতাদেশ ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে গভর্নিং বডি পুনর্গঠন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ৪ আগস্ট উত্তরা মডেল টাউনের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেনের পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়।


আরও পড়ুন

সিলেটে দম্পতি ও গৃহকর্মী খুন : গৃহকর্মীর ‘প্রেমিক’ আটক

১২ আগস্ট ২০২৬

চিঠিতে বলা হয়, অন্যান্য ক্যাটাগরির সদস্য সমন্বয়ে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন করে তার তালিকা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। এক মাসের মধ্যে গভর্নিং বডির প্রথম সভা আহ্বান করতে হবে।


প্রথম সভার তারিখ থেকেই তিন বছরের জন্য এই নতুন গভর্নিং বডি কার্যকর থাকবে বলে চিঠিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর অনুচ্ছেদ ৩৮ এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদিত গভর্নিং বডির নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিল শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাইকোর্ট তখন স্থগিতাদেশ দিলেও পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপিলের আবেদন করলে আপিল বিভাগ মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন। সেই আইনি প্রক্রিয়ার আলোকেই নতুন এই গভর্নিং বডি গঠনের পথ সুগম হয়।


তবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নতুন গভর্নিং বডি নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আসছে। তাদের ভাষ্য, গভর্নিং বডির বৈধতাসংক্রান্ত বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।


এই অবস্থায় নতুন গভর্নিং বডির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
    শেয়ার করুন:
    Advertisement
    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    বিনিয়োগে নতুন নীতি

    বিনিয়োগে নতুন নীতি

    ১২ আগস্ট ২০২৬, ০২:১১

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    ১১ আগস্ট ২০২৬, ২৩:৪৪

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান

    ১২ আগস্ট ২০২৬, ০২:৪২

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    লোহিতসাগরের নিরাপত্তা জোট বাস্তবসম্মত

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    তিন কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বগতির কারণ খুঁজছে ডিএসই

    ১২ আগস্ট ২০২৬, ১০:২১

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১৮৭ টাকার মজুরিতে চলে না সংসার

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

    নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

    ১২ আগস্ট ২০২৬, ০০:১০

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে বাছাই, পাস করেনি কেউ

    ১২ আগস্ট ২০২৬, ১০:১০

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ঋণের বোঝা সামলাতে মার্কিন দরজায় বাংলাদেশ

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    গ্যাস-বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ মানুষ, নিরাপত্তাহীনতায় কর্মীরা

    ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৯

    সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, আটক ১

    সাভারে ঘিরে রাখা বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার, আটক ১

    ১২ আগস্ট ২০২৬, ০০:৩৩

    advertiseadvertise