Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে ‘শেখ হাসিনাকে ফেরানোর শপথ’, গ্রেপ্তার ৩২

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২২:২০
রাজধানীতে ‘শেখ হাসিনাকে ফেরানোর শপথ’, গ্রেপ্তার ৩২

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে আনার শপথ আয়োজন’ ও ‘ঝটিকা মিছিলের’ প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি পুলিশের।

শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন সড়কে এবং জুমার নামাজের পরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানানো হয় ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে।

পুলিশ জানায়, আজ ভোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রো স্টেশনের সামনের রাস্তায় ‘মিছিল’ করার প্রস্তুতি নিচ্ছিল। সঙ্গে সঙ্গে শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৬ জনকে।

গ্রেপ্তাররা হলেন শ্যামল চন্দ্র (২৭), আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

এদিন জুমার নামাজের পর ধানমন্ডি ৩২-এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সদস্য ‘ঝটিকা মিছিল’ ও শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে আনার শপথ আয়োজনের’ প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তার করা হয় ২৬ জনকে।

গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মো. মুরাদ (৪৮), মো. আব্দুল হান্নান বিশ্বাস (২২), মো. মোস্তাক বিশ্বাস (২২), মো. রনি (১৯), মো. জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), মো. সিয়াম হোসেন (১৯), মো. তারিক জামিল (১৯), মো. রাজু (১৯), মো. বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), মো. তামিম মোল্লা (১৮), মো. শিমুল ব্যাপারী (১৮), মো. আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ খান (৩০)।

রাজধানীতে এ ধরনের কর্মকাণ্ড রোধে টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করে ভারতে অবস্থান নেন তিনি। এর তিন দিনের মাথায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর গ্রেপ্তার হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের অনেক নেতা।

বর্তমানে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা আত্মগোপনে বা বিদেশে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে।

আওয়ামী লীগগ্রেপ্তারধানমন্ডিশেরে বাংলা নগরপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!