ঢামেকে কারাবন্দীর মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জাহাঙ্গীর হোসেন (৫৭) নামের এক কারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত জাহাঙ্গীর ঢাকার মিরপুরের বাগবাড়ি এলাকার সলিম মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে অসুস্থ অবস্থায় জাহাঙ্গীরকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন সাকিল আহমেদসহ কয়েকজন কারারক্ষী। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মোঃ সেলিম মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



