Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ফিমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ২০:৩২
ফিমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

রাজধানীর আজিমপুরে তাহিয়া তাসনিম ওরফে ফিমা (১৯) হত্যা মামলার আসামি কাজী সাগরসহ দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফিমার বাবা মো. তাজুল ইসলাম, মা রিনা ইয়াসমিনসহ পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে তাজুল ইসলাম বলেছেন, বিয়ের পর থেকেই আমার মেয়েটি ভালো ছিল না। স্বামী সাগর তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। বিষয়টি ফিমা তার মাকে জানিয়েছিল। আমরা ভেবেছিলাম নতুন পরিবেশ, নতুন জীবন—কিছুদিনের মধ্যেই হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটিকে পরিকল্পিতভাবে খুন করা হলো।’

তিনি বললেন, ‘দেশের প্রতিটি মানুষ, পুলিশ, বিচার ব্যবস্থা এবং সর্বোপরি সরকারের কাছে অনুরোধ করছি, ফিমা হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত এগিয়ে নেওয়া হয়। আসামি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দণ্ড দেওয়া হোক।’

আরও পড়ুন

একযুগ পর স্ত্রী হত্যার মামলা থেকে খালাস পেলেন স্বামী

১১ আগস্ট ২০২৬


ফিমার মা রিনা ইয়াসমিন অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর থেকে বিচার ও আইনি প্রক্রিয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন। মামলার চার্জশিট দিতে পুলিশ গড়িমসি করেছে।

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি হত্যাকাণ্ড, যার সব আলামত রয়েছে। সিসিটিভি ফুটেজেও বিষয়টি স্পষ্ট, ময়নাতদন্তেও হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তারপরও কেন এত দেরি হলো?’

মামলাটি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিনা ইয়াসমিন। তিনি দ্রুত বিচার নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

তবে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সয়দুজ্জামান জানান, গত ২৬ জুন মামলার তদন্ত প্রতিবেদন বা চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তে ফিমাকে নির্যাতন ও গলাটিপে হত্যার আলামত পাওয়া গেছে। আসামি কাজী সাগরের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। এখন বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে।

যেভাবে ফিমার মৃত্যু

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২০ মার্চ রাতে রাজধানীর আজিমপুরের বিসি দাস স্ট্রিটের একটি বাসা থেকে তাহিয়া তাসনিম ফিমার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার স্বামী কাজী সাগর আত্মগোপনে চলে যান।

বাড়ির নিরাপত্তাকর্মীর সাক্ষ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর পুলিশ ও ফিমার পরিবার হত্যাকাণ্ডে কাজী সাগরের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। পরে ফিমার বাবা তাজুল ইসলাম বাদী হয়ে কাজী সাগরকে একমাত্র আসামি করে মামলা করেন।

আরও পড়ুন

সৌরভ-ডোনাকে হত্যার হুমকি, নেপথ্যে কে?

১১ আগস্ট ২০২৬

গত ২৭ মার্চ ভারতের নদীয়া জেলার গাংনাপুর থানা এলাকা থেকে কাজী সাগর, তার বাবা কাজী মনিরুল হক এবং সাগরের মামা জাফর মিয়াকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ দিন কারাগারে থাকার পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, দেশে ফেরার পর কাজী সাগর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গোপনে বসবাস করছেন এবং এখন পর্যন্ত তাকে কারাগারে যেতে হয়নি।

এ অবস্থায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ফিমার পরিবার।

মানববন্ধনপ্রেসক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!