Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শিক্ষকদের জিম্মায় ঢাবির শিক্ষার্থীসহ ২ ‘সমকামিকে’ ছেড়ে দিয়েছে পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২১:৩৫
শিক্ষকদের জিম্মায় ঢাবির শিক্ষার্থীসহ ২ ‘সমকামিকে’ ছেড়ে দিয়েছে পুলিশ

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বহিরাগত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম ও উর্দু বিভাগের সহকারী অধ্যাপক হাফসা আক্তারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুর রেজা ও বহিরাগত শফিকুল ইসলাম সাগর। বহিরাগত সাগর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অফিস সহায়ক বলে জানা গেছে। মাইনুর রেজা ‘ব্লু এড মোবাইল’ নামে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে বহিরাগত সাগরকে সূর্যসেন হলের ৫৬৬ নম্বর রুমে আমন্ত্রণ জানান। কিন্তু সাগর ভূলবশত ৫৬০ নম্বর রুমে প্রবেশ করলে সেই রুমে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহের চোখে পড়েন সাগর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাগর ‘সমকামিতার’ কথা স্বীকার করেন। শিক্ষার্থীরা তার মোবাইল ফোনে কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে হল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষার্থীসহ ওই ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তাদেরকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করে হল প্রশাসন।

ঘটনার বর্ণনায় সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেছেন, আমাদের হলের একটি রুমের সামনে একজন বহিরাগতকে পাওয়া যায়। তার অন্য একটি রুমে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি আরেকটি রুমের সামনে চলে যান। ওই রুমের যে আবাসিক শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করে হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন। পরবর্তীতে তাদের দুইজনের মোবাইলে সমকামীদের যোগাযোগ করার একটি অনলাইন অ্যাপ পাওয়া যায়। সেখানে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে।

তিনি বলেছেন, এই ঘটনা তৎক্ষণিক আমরা হল প্রশাসনকে জানাই এবং হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা ঘটনাস্থলে এসে প্রাধ্যক্ষের রুমে তাদেরকে নিয়ে যান। সেখানে তারা দুইজনেই স্বীকারোক্তিমূলক মুচলেকা দিয়েছেন।

আরও পড়ুন

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

৩০ জুলাই ২০২৬

পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীর মাইনুল রোজার হলের সিট বাতিল করা হয়। তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়। তবে প্রক্টর ইসরাফিল রতন আগামীর সময়কে বলছেন ভিন্ন কথা। তার দাবি, উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক গোলাম মাওলা তাকে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থী কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

‘একজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তাকে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। সঠিক ঘটনা তদন্তের পরে জানা যাবে,’ বলছিলেন ইসরাফিল রতন।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান আমাগীর সময়কে জানিয়েছেন, মাইনুর রেজাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম ও উর্দু বিভাগের সহকারী অধ্যাপক হাফসা আক্তারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সাগরকেও অন্য এক শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিম্মা নামায় উর্দু বিভাগের সহকারী অধ্যাপক হাফসা আক্তার লিখেছেন, মাইনুর রেজার চলাচল সন্দেহ জনক হওয়ায় সূর্যসেন হলের ছাত্রদের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম এর মাধ্যমে শাহবাগ থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আমি মাইনুর রেজাকে সুস্থ ও স্বাভাবিক ভাবে আমার নিজ জিম্মায় গ্রহণ করি। পুলিশ যে কোন সময় তাকে শাহবাগ থানায় হাজির করার জন্য বললে আমি তাকে থানায় হাজির করাব।

ঢাবি শিক্ষার্থীসমকামিতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার