ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বহিরাগত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরবর্তী সময়ে রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রফিকুল ইসলাম ও উর্দু বিভাগের সহকারী অধ্যাপক হাফসা আক্তারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুর রেজা ও বহিরাগত শফিকুল ইসলাম সাগর। বহিরাগত সাগর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব...