Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৭:৫৩
সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

মাস্টারদা সূর্যসেন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও বহিরাগত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১১টার দিকে হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুর রেজা ও বহিরাগত শফিকুল ইসলাম সাগর। বহিরাগত সাগর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অফিস সহায়ক বলে জানা গেছে।

জানা যায়, ঢাবি শিক্ষার্থী মাইনুর একটি অনলাইন অ্যাপের মাধ্যমে বহিরাগত সাগরকে হলে আমন্ত্রণ জানান। হলের ৩৬৬ নাম্বার কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত ৩৬০ নাম্বার কক্ষের দরজায় নক করলে সেই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহের চোখে পড়েন সাগর।

পরে শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলেন এবং মোবাইল ফোনে কথোপকথন যাচাই করে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে হল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষার্থীসহ ওই ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে তাদেরকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করে হল প্রশাসন।

ঘটনার বর্ণনায় সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেছেন, আজকে সকালের দিকে আমাদের হলের একটি রুমের সামনে একজন বহিরাগতকে পাওয়া যায়। তার অন্য একটি রুমে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি আরেকটি রুমের সামনে চলে যান। ওই রুমের যে আবাসিক শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করে হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন। পরবর্তীতে তাদের দুইজনের মোবাইলে সমকামীদের যোগাযোগ করার একটি অনলাইন অ্যাপ পাওয়া যায়। সেখানে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে।

তিনি বলেছেন, এই ঘটনা তৎক্ষণিক আমরা হল প্রশাসনকে জানাই এবং হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা ঘটনাস্থলে এসে প্রাধ্যক্ষের রুমে তাদেরকে নিয়ে যান। সেখানে তারা দুইজনেই স্বীকারোক্তিমূলক মুচলেকা দিয়েছেন।

পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীর মাইনুরের হলের সিট বাতিল করা হয়। তাকে প্রক্টরিয়াল টিমের সাহায্যে শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়।

তবে প্রক্টর ইসরাফিল রতন আগামীর সময়কে বলছেন ভিন্ন কথা। তার দাবি, উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক গোলাম মাওলা তাকে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থী মাইনুরের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

‘একজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তাকে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। সঠিক ঘটনা তদন্তের পরে জানা যাবে,’ বলছিলেন ইসরাফিল রতন।

এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম ও উর্দু বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক গোলাম মাওলার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাবিসমকামিতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন