জেনেভা ক্যাম্পে র্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কে-৯ ডগ স্কোয়াডও রয়েছে।
আজ সোমবার বিকাল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। জানালেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
অভিযানে র্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।




