Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঢাকায় ২১ নভেম্বর থেকে ‘ফরাসি সপ্তাহ’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৫০
শেয়ার করুন:
ঢাকায় ২১ নভেম্বর থেকে ‘ফরাসি সপ্তাহ’

ছবি: আগামীর সময়

ফ্রান্সের প্রথম সংস্কৃতিবিষয়কমন্ত্রী, লেখক-বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় সপ্তাহব্যাপী ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ) পালনের আয়োজন হয়েছে।

ঢাকার ফ্রান্স দূতাবাস এই আয়োজন করছে। আগামী ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হবে নানা অনুষ্ঠান।

আজ মঙ্গলবার এ আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী তার অবদান স্মরণ এবং স্বাধীনতা, সংহতি ও মানবিক মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধ উদ্‌যাপনের একটি সুযোগ।

ফরাসি সপ্তাহে দেশটির সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, সংগীত, ইতিহাস ও খাদ্যসংস্কৃতি তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে আন্দ্রে মালরোর অবদান বিশেষভাবে স্মরণ করা হবে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সোচ্চার সমর্থন জানিয়েছিলেন আঁদ্রে মালরো। স্বাধীনতাকামী বাঙালিদের প্রতি তার সংহতি দুই দেশের সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

ফরাসি সপ্তাহের অন্যতম আকর্ষণ হিসেবে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে স্থাপন করা হবে ‘আন্দ্রে মালরো মেমোরি ওয়াল’। এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা তুলে ধরা হবে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আন্দ্রে মালরো গার্ডেন ও তার স্মৃতিসৌধের সামনে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করবে আলিয়ঁস ফ্রঁসেজ।

ফরাসি সপ্তাহে শিল্পী ক্লাবের সহযোগিতায় একটি অপেরা পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও নাগরিক জীবনের ক্যামেরাবন্দি নানা চিত্র তুলে ধরবেন। এ ছাড়া ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি ক্লাস পরিচালনা করবেন।

ফরাসি খাবারের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজন করা হবে ফরাসি খাবার উৎসব। ফরাসি শেফ পাত্রিক কানে এ উৎসবের খাবার প্রস্তুত করবেন। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও পর্যটনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নেবেন তিনি।

ফ্রান্সআঁদ্রে মালরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন