Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি করে : সুলতানা কামাল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২৩:৪৭
শেয়ার করুন:
ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি করে : সুলতানা কামাল

সংগৃহীত ছবি

বাংলাদেশে মৌলিক অধিকার, মানবাধিকার ও মানবিকতাবোধের কথা বারবার বলা হলেও দেশের প্রকৃত স্বরূপ যেন আমরা ভুলে গেছি বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, ‘ত্বকী ছিল বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের প্রতীক। কিন্তু ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের চরিত্র নিয়ে প্রশ্ন তৈরি করে।’

তানভীর মুহাম্মদ ত্বকীর ৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিউর রাব্বি।

সুলতানা কামাল বলেন, ‘রাজনীতি, সংস্কৃতি, সমাজচিন্তা ও মানুষের মননে বড় ধরনের ধস নেমেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য। অথচ বর্তমানে সমাজে বিভাজন ও বিচ্ছিন্নতা বাড়ছে। ত্বকী মঞ্চের মতো উদ্যোগ অন্যায়কে স্মরণে রাখা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেন, ‘ত্বকীকে স্মরণ করে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের শিশু-কিশোরদের অংশগ্রহণ আশাব্যঞ্জক। এ ধরনের উদ্যোগকে বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মানবিকতা, মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চাও বাড়াতে হবে।’

আরও পড়ুন

আওয়ামী লীগ প্রশ্নে ‘নীরবতা ভাঙছে’ এনসিপি

১৯ নভেম্বর ২০২৬

আনু মুহাম্মদ বলেন, ‘নাটক, গান ও কবিতার ওপর আক্রমণ হচ্ছে। শিক্ষক, সাংবাদিক, লেখক ও শিল্পীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। স্বাধীনতার ৫৫ বছর পরও একজন নাগরিক শান্তিতে সংস্কৃতিচর্চা, বিজ্ঞান গবেষণা কিংবা লেখাপড়া করতে পারছেন না। ক্ষমতার অনুগ্রহ বা অংশীদার না হলে মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।’

এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘শৈশব থেকে শুরু করে সব প্রাতিষ্ঠানিক পর্যায়ে অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে হবে।’

ত্বকী হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে আনু মুহাম্মদ বলেন, ‘ত্বকী শুধু রফিউর রাব্বির সন্তান নয়, সে বাংলাদেশের সন্তান। ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের সংগঠকদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সাহস ও অনুপ্রেরণার দৃষ্টান্ত। আন্দোলন কখনো বৃথা যায় না। ত্বকীকে ঘিরে চিত্রাঙ্কন, রচনা ও আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। এই লড়াই ত্বকীকে ছাড়িয়ে বৃহত্তর আন্দোলনের শক্তি তৈরি করছে।’

মফিদুল হক বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ত্বকী হত্যার বিচারের বিষয়ে আশার সৃষ্টি হলেও ক্ষমতার পরিবর্তনের পরও বাস্তব অগ্রগতি হয়নি। অপরাধীদের সঙ্গে ক্ষমতার কাঠামোর যোগসূত্র থাকায় বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাহিদুল হক দীপু বলেন, ‘ত্বকী একজন সম্ভাবনাময় কিশোর ছিল। তার মেধার বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই গত ১২ বছর ধরে জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ত্বকী কবিতা ও প্রবন্ধ লিখত। তার লেখায় অসাধারণ চিন্তার পরিচয় পাওয়া যায়।’

এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৮০০টির বেশি রচনা জমা পড়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৩০০ জনের বেশি প্রতিযোগী। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ত্বকীর স্মৃতি, মুক্তচিন্তা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ত্বকী হত্যাবিচারজন্মবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    দূরত্ব ভুলে জামায়াতকে পাশে চায় বিএনপি

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী

    সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী