কলাবাগানে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কলাবগানের ক্রিসেন্ট রোডের এক ছাত্রী হোস্টেল থেকে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম পিংকি বিশ্বাস (১৯)। তিনি বরিশাল উজিরপুর জামবাড়ী গ্রামের প্রফুল্লা বিশ্বাসের মেয়ে। তিনি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার।
তিনি জানান, আজ সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে যায়। সেখানে দরজা ভেঙে পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই লিজা আক্তার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন পিংকি। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে আছেন।







