রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ঘটনাস্থল থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ডিএমপি।আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক সাংবাদিকদের বলেন, অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করার কার্যক্রম চলমান।