কলাবাগানে ককটেল বিস্ফোরণের সময় ছাত্রলীগের ৪ জন গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ঘটনাস্থল থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ডিএমপি।
আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক সাংবাদিকদের বলেন, অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করার কার্যক্রম চলমান।



