Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ছোট্ট মাহির ব্লাড ক্যানসার, ১২ লাখ টাকা জোগাড় করতে পারছেন না অটোচালক বাবা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৮:৫৪
ছোট্ট মাহির ব্লাড ক্যানসার, ১২ লাখ টাকা জোগাড় করতে পারছেন না অটোচালক বাবা

হাসপাতালের বিছানায় নুসরাত জাহান মাহি

বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে দুরন্ত শৈশবে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সেই নুসরাত জাহান মাহির দিন কাটছে হাসপাতালের বিছানায়। ছোট্ট মাহি এখন লড়ছে ব্লাড ক্যানসারের সঙ্গে। তবে অর্থের অভাবে তার চিকিৎসা যেন থেমে না যায়, সেই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের।

মাহি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেমাটোলজি ও অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। ৩১ জুলাই থেকে হাসপাতালের ১৫ তলার ১৫১১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে সে। চিকিৎসকরা জানিয়েছেন, মাহির চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। এ জন্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন হতে পারে।

মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বড়দাপ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক। তার একার আয়ে সংসার চালানোই কঠিন। এর মধ্যে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাহির জ্বর শুরু হয়। জ্বর না কমায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। একপর্যায়ে তার পেট ফুলে গেলে পরিবারের সদস্যরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। ক্যানসার শনাক্ত হওয়ার আগেই ধারদেনা করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের পেছনে প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ করেন মিন্টু। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মাহির ব্লাড ক্যানসার শনাক্ত হয়।

এখন বিএসএমএমইউর একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক মাহির চিকিৎসা করছেন। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা-মা।

মিন্টু ইসলাম বললেন, মেয়ের চিকিৎসার জন্য এরই মধ্যে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু অটো চালিয়ে যে আয় হয়, তা দিয়ে সংসারের খরচ চালানোর পর এত বড় চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি।

মাহির পরিবার জানায়, আর্থিক সহায়তা পেলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাই শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।

মাহির চিকিৎসায় সহায়তা করতে চাইলে তার বাবা মোহাম্মদ মিন্টু ইসলামের সঙ্গে যোগাযোগ করা যাবে। আর্থিক সহায়তা পাঠানোর জন্য তার বিকাশ ও নগদ নম্বর : ০১৭৯৯-১৮৪৬০০।

চিকিৎসাব্লাড ক্যানসারশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন