Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ড. তিতুমীর

জিডিপিতে ১ শতাংশ যোগ করবে পদ্মা ব্যারাজ

  • পদ্মা ব্যারাজ ঘিরে হবে ৭টি আধুনিক টাউনশিপ ও জলবিদ্যুৎ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৬:৫৫
জিডিপিতে ১ শতাংশ যোগ করবে পদ্মা ব্যারাজ

ছবি: আগামীর সময়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘বাস্তবায়নাধীন পদ্মা ব্যারাজ প্রকল্প দেশের সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি জাতীয় জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) প্রায় ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত ইতিবাচক অবদান রাখবে।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইজিসি আয়োজিত ‘পদ্মা ব্যারাজ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে নদী অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনার নানা ঐতিহাসিক ও কাঠামোগত দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ড. তিতুমীর। তিনি বলছিলেন, ‘বিগত বিভিন্ন সময়ে পানিসম্পদ নিয়ে অনেক রূপরেখা ও আলোচনা হলেও দেশের প্রকৃত বাস্তবতা ও জনগণের চাহিদাকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়নি। বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় মৌলিক ও সমন্বিত উদ্যোগের প্রথম সূত্রপাত হয়েছিল ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। সে সময়ের আন্তর্জাতিক বন্দোবস্ত ও নদী-খাল খননের মতো উদ্যোগগুলোই ছিল দেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি।’

ড. তিতুমীর জানান, বর্তমান সরকার পদ্মা ব্যারাজকে শুধু ইটের তৈরি সাধারণ অবকাঠামো হিসেবে না দেখে দেশের পরিবেশ ও জনগণের চাহিদার সঙ্গে সংগতি রেখে পুনরায় নকশা ও রূপান্তর করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নেওয়া এই পরিকল্পনায় মানুষ এবং প্রকৃতির যৌথ কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত‍্যু, একজন হাসপাতালে

০৩ আগস্ট ২০২৬

প্রকল্পটির সুফলের কথা তুলে ধরেন ড. তিতুমীর। ‘পদ্মা ব্যারাজের ফলে নদীর জমে থাকা পলি দূর হবে এবং সেচব্যবস্থায় নতুন গতি আসবে। এটি যশোরের ভবদহসহ বিভিন্ন অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা দূর করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, লবণাক্ততা বৃদ্ধি রোধ এবং আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এ ছাড়া এই ব্যারাজকে কেন্দ্র করে জলবিদ্যুৎ উৎপাদন এবং পদ্মার তীরবর্তী অঞ্চলে ৭টি পরিকল্পিত আধুনিক টাউনশিপ গড়ে তোলা হবে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক গতিশীলতা বহুলাংশে বাড়াবে।’

আন্তর্জাতিক নদীর অববাহিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘উজানে থাকা প্রায় ৯৪২টি পানি নিয়ন্ত্রণ কাঠামোর কারণে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে নানামুখী প্রতিকূলতা সইতে হয়। সেই চ্যালেঞ্জ মেটাতে ও স্থানীয় পরিবেশ-প্রতিবেশকে রক্ষা করতে পদ্মা ব্যারাজের মতো প্রকল্প অনন্য ভূমিকা রাখবে।’

অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, পরিবেশবিদ, কৌশলগত বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পদ্মা ব্যারেজ প্রকল্পরাশেদ আল মাহমুদ তিতুমীর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির