দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও কৃষিব্যবস্থার উন্নয়নে বাস্তবায়নাধীন ৩৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্পটি আগামী বছরের শুরুতে উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে প্রকল্পটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর-শালদাহ পদ্মা-গড়াই মোহনা পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী। এ সময় পদ্মা ব্যারেজ প্রক...