রাজধানীতে থানার সামনে দুই ককটেল বিস্ফোরণ
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল হক।
তিনি বলেছেন, ‘কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।’




