Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

‘থানা লুটের অস্ত্রে গুলি করা হয় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৬:০৪
‘থানা লুটের অস্ত্রে গুলি করা হয় মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে’

সংগৃহীত ছবি

একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছিলেন- চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা ধরে সারা দেশে চলবে অভিযান, অন্যদিকে তখন খবর এলো- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে গুলি করা হয়েছে থানা লুটের অস্ত্র দিয়ে।

গুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এ তথ্য জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী। তাদের থেকে জব্দ করা হয় একটি ৯ এমএম পিস্তল, একটি .৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ২৩ রাউন্ড গুলি, ৫ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল।

২ মার্চ দুপুর ১২টা ৫ মিনিটে ওয়ারী থানার স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যায় অধিদপ্তরের একটি টিম। অভিযানের একপর্যায়ে ৩-৪ জন অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে তার পায়ে।

এই বর্ণনা দিয়ে মল্লিক হাসান জানালেন অস্ত্র উদ্ধারের ঘটনা।


গুলির খবরে ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। জব্দ করা হয় ৪ রাউন্ড গুলিভর্তি একটি .৩২ বোর রিভলবার এবং ঘটনায় ব্যবহৃত ৫ রাউন্ড গুলির খোসা।

পরে গোপন তথ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি। প্রাথমিক তদন্তে এই অস্ত্রটি থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে ডিএমপি। এটি দিয়েই গুলি করা হয়েছে ছিদ্দিকুরকে।

একই সূত্র ধরে আরেক অভিযানে চতুর্থজনকে গ্রেপ্তারের পর মেলে একটি ৭.৬৫ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি।

চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ওপর ব্যাপক ক্ষোভ তৈরি হয় আন্দোলনকারীদের। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাড়ে চারশ'র বেশি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। 

প্রায় সাড়ে পাঁচ হাজার আগ্নেয়াস্ত্র এবং সাড়ে ছয় লাখের মতো গোলাবারুদ লুট করা হয়েছে বলে সেসময় প্রাথমিকভাবে জানিয়েছিল পুলিশ।


এসব উদ্ধারে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশেষ অভিযান শুরু করে সেনা-পুলিশের সময়ন্বয়ে গঠিত যৌথবাহিনী। দেড় বছরে উদ্ধার হয় লুটের প্রায় ৬২ দশমিক চার শতাংশ অস্ত্র ও প্রায় ৫২ শতাংশ গোলাবারুদ।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, লুটের যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো অবৈধ। 

২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে তিনি বলেছিলেন, ‘আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবার দিলেন কড়া বার্তা- ‘ঢাকা থেকে শুরু হবে, সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী, দাগি আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

লুটের অস্ত্রে গত দেড় বছরে নানা অপরাধ সংঘঠনের খবর এসেছে। সবশেষ সামনে এলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার ওপর হামলার ঘটনাটি। 

এই ঘটনায় ওয়ারী থানায় অস্ত্র উদ্ধার সংক্রান্ত তিনটি মামলা এবং হামলার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আরেকটি মামলা হয়েছে বলে জানালেন ডিএমপির কর্মকর্তা মল্লিক আহসান উদ্দীন সামি।

গোলাগুলিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরমাদকবিরোধী অভিযান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise