দোকানের ক্যাশবাক্সের ড্রয়ারে রাখা ইয়াবা। কারও পকেটে, কারও লুঙ্গির কোচরে লুকানো মাদক। আবার শপিং ব্যাগেও মিলেছে গাঁজা ও ইয়াবা। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে এমন চিত্র পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। খিলগাঁও, যাত্রাবাড়ী, মতিঝিল ও সবুজবাগে পৃথক চারটি অভিযান চালিয়ে ৩ হাজার ১০টি ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।উপপরিচালক আনোয়ার হোসেন জ...