এবার মিরপুরে চলন্ত বাসে আগুন

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জোবায়ের হোসেন।
তিনি বলেন, বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। চলন্ত অবস্থায় আগুন লেগেছে বাসটিতে।
তবে এ ঘটনায় হতাহত ও আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি এই ফায়ার কর্মকর্তা।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।
থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। বিষয়টি জানিয়েছিলেন কাফরুল থানার এসআই জহিরুল ইসলাম।




