Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

উন্নয়নের নামে উচ্ছেদ বন্ধের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২২:০০
উন্নয়নের নামে উচ্ছেদ বন্ধের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

ছবি: আগামীর সময়

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মিনিয়াস কোয়ার্টার থেকে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন বাসস্থান নিশ্চিত না করে উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন তারা।

আজ রবিবার মিটফোর্ড হাসপাতালের ২ নম্বর মিনিয়াস কোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ কোয়ার্টারে বসবাসরত বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষের প্রধান কাজই হলো শহর ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। তারা এক সপ্তাহ কাজ বন্ধ রাখলে নগরজীবন ও দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। অথচ এই সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদের চাপ দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, ‘মানুষের ওপর অত্যাচার করার কারণেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। অতএব, আপনারাও সাবধান হোন। নতুন বাসস্থান নির্ধারণ না করে আমাদের উচ্ছেদ করা যাবে না।’

হাই কোর্ট থেকে দেওয়া নোটিসের মাধ্যমে জানা যায়, গত ২৪ আগস্ট হাইকোর্ট মিনিয়াস কোয়ার্টারের উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে ১৫ দিনের স্থগিতাদেশ দিয়েছেন। এরপরও উচ্ছেদ নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ কাটেনি। এ বিষয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতেও রাজি হননি হাসপাতালটির মহাপরিচালক।

এর আগে গত ২৭ আগস্ট একই দাবিতে মানববন্ধন করে মিনিয়াস কোয়ার্টারের বাসিন্দারা।

মানববন্ধনে বাসিন্দারা বলেন, তারা ১৬০ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করে উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাই উচ্ছেদের আগে তাদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী নতুন আবাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

মিনিয়াস কোয়ার্টারের বাসিন্দা দুর্গা রানী বলেন, ‘উচ্ছেদ করলে আমরা যাব কোথায়? এখনো তো আমরা নতুন বাসা ভাড়া নিতে পারিনি। আমরা জরুরি ভিত্তিতে বাসা খুঁজছি এটা জানার পর বাড়িওয়ালারাও ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। যে বাসা আগে ৪-৫ হাজার টাকায় ভাড়া নেওয়া যেত, এখন সেটির জন্য ৮ হাজার টাকা চাওয়া হচ্ছে’।

বাসিন্দারা আগামীর সময়কে জানান, হাসপাতাল প্রশাসন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম অব্যহত রাখলে আগামী ৯ তারিখ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে।

মানববন্ধন থেকে নতুন বাসস্থান নিশ্চিত না করে উচ্ছেদ বন্ধ, আদালতের স্থগিতাদেশ কার্যকর রাখা এবং হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের পুনর্বাসনের দাবি জানানো হয়।

হরিজন সম্প্রদায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    বাহিনী যদি দায় স্বীকার না করে গুমের তদন্ত করবে কে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    advertiseadvertise