ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মিনিয়াস কোয়ার্টার থেকে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নতুন বাসস্থান নিশ্চিত না করে উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন তারা।আজ রবিবার মিটফোর্ড হাসপাতালের ২ নম্বর মিনিয়াস কোয়ার্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ কোয়ার্টারে বসবাসরত বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষের প্রধান কাজই হলো শহর ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্...