Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মালয়েশিয়াগামীদের অবৈধ মেডিকেল পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১১
মালয়েশিয়াগামীদের অবৈধ মেডিকেল পরীক্ষা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রতীকী ছবি

সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার পল্টনের বক্স কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়েছে। তবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না।

এ ছাড়া একই ভবনে হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের পাশাপাশি সামিহা ডায়াগনস্টিক সেন্টার নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ।

জনস্বার্থ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণা করতে দেওয়া হবে না।

মন্ত্রী আরও জানিয়েছেন, ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামী কর্মীদের মেডিকেল রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সারা দেশে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজধানীপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীমালয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর