Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

৫ আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে, প্রশ্ন আখতারের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২৩:১০
৫ আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে, প্রশ্ন আখতারের

সংগৃহীত ছবি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে ক্ষমতাসীন দল বিএনপির আপত্তির মুখে জুলাই অভ্যুত্থান-পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর থেকে সংসদ ভেঙে দেওয়া পর্যন্ত কোনো প্রক্রিয়াই তৎকালীন সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়নি, বরং তা ছিল জনআকাঙ্ক্ষার প্রতিফলন।’

‘আগের সরকার, তারা যে পদত্যাগ করেছে, সেই পদত্যাগের ফর্মুলা কী? সংসদ যে ভেঙে দেওয়া হলো ৬ তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে সংবিধান অনুযায়ী হয় নাই। কারণ সেই সময়টাতে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের বিনিময়ে নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল’, প্রশ্ন তোলেন আখতার হোসেন।

আখতার হোসেনের প্রশ্ন, ‘আগের সরকারের পদত্যাগ কিংবা ৬ তারিখে সংসদ ভেঙে দেওয়ার কোনো ফর্মুলা কি সংবিধানে ছিল? এর কিছুই সংবিধান অনুযায়ী হয়নি। কারণ চব্বিশের অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়, যাতে ‘হ্যাঁ’ জয়ী হয়। শর্ত অনুযায়ী এই সংসদ প্রথম ছয় মাস ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করার কথা থাকলেও বিএনপি সদস্যরা সেই শপথ নেননি। বিএনপি দাবি করছে, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত এই পরিষদ কার্যকর হবে না।

এর বিরোধিতা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত রবিবার মুলতবি প্রস্তাব তোলেন।

সেই আলোচনায় অংশ নিয়ে আখতার হোসেন বলেছিলেন, ‘ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও শাহাদাত হোসেন সেলিমরা উপস্থিত ছিলেন। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সবাই একমত হয়েছিলেন। আজ তাঁরা সরকারি বেঞ্চে বসে সেই আলোচনার কথা কীভাবে ভুলে গেলেন?’

‘‘মাননীয় প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি রংপুরে আবু সাঈদের জন্মভূমিতে দাঁড়িয়ে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন হ্যাঁ দেওয়ার কথা বলে এখন কেন তারা গণভোটের রায় মানতে চান না, সেই প্রশ্ন আমরা তার কাছে রাখতে চাই’’, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন আখতার।

রাজধানীঢাকাআখতার হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে