Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

সিলেট থেকে ছিনতাই হওয়া কোরবানির তিন গরু ঢাকায় উদ্ধার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৫১
সিলেট থেকে ছিনতাই হওয়া কোরবানির তিন গরু ঢাকায় উদ্ধার

প্রতীকী ছবি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট থেকে কেনা তিনটি কোরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন এক ক্রেতা।

ঘটনার দুই দিন পর শনিবার (২৩ মে) মধ্যরাতে পুরান ঢাকা থেকে সেই গরু তিনটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ ভ্যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

পরদিন ২১ মে রাত আনুমানিক তিনটার দিকে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে এবং চালককে জিম্মি করে গরু তিনটি ছিনতাই করে নিয়ে যায়।

আরও পড়ুন

গরুর বাজার দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

২৩ মে ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনার পর এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় বংশাল থানা পুলিশের একটি চৌকস টিম। সেই অভিযান থেকেই ছিনতাই হওয়া গরু তিনটি উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। শখের কোরবানির গরু ফিরে পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

কোরবানিঈদগরু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise