Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গরুর বাজার দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:১৬
গরুর বাজার দেখতে গিয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর বাজার দেখতে গিয়ে ট্রাকচাপায় সহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার বিকেলে উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিন প্রক্রিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এলাকার গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজারসংলগ্ন সড়ক পার হওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের ভিড় বাড়লেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

সেনবাগ থানার ওসি আব্দুর রহীম সরকার জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

শিশুগরুর বাজারট্রাকচাপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: