Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

হামের লড়াইয়ে হেরে গেল চার মাসের জুরাইস

তৈবুর তানভীর
তৈবুর তানভীর
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২৩:০৭
হামের লড়াইয়ে হেরে গেল চার মাসের জুরাইস

ছবি: আগামীর সময়

দীর্ঘদিন ধরে হামের সঙ্গে লড়ে বিদায় নিল চার মাসের শিশু জুরাইস। হাম আক্রান্ত মৃত্যুতে বাড়ল আরেকটি সংখ্যা। শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) থাকা অবস্থায় মারা গেছে শিশুটি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে হাসপাতাল কতৃপক্ষ।

একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন জুরাইসের মা-বাবা। আর্তনাদ করে বলছেন, কিছুই আর রইলো না আমাদের।

শুক্রবার দুপুরে অলিম্পিয়াস হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর থেকেই আর্তনাদ করছিলেন শিশুর বাবা সাইফুল। কাঁদো কাঁদো সুরে বলছিলেন, ‘আমার বাবাটাকে কেন চার দিন আগে আইসিইউতে নিতে পারলাম না। ডাক্তার বলেছেন, ওর অবস্থা অনেক খারাপ।’

আইসিইউর বাইরে অপেক্ষায় মা লামিয়া। কাপড়ের আঁচলে বার বার দু চোখ মুছছিলেন। কাঁপা কণ্ঠে বললেন, ‘আমার অপেক্ষার সময় যেন যাচ্ছেই না। আমার বাবাটা কতদিন সহ্য করবে এমন যন্ত্রণা। কবে সুস্থ হয়ে ফিরবে আমার কলিজাটা।’

তবে আর ফেরা হলো না শিশু জুরাইসের। তার যাত্রাটি আইসিইউর ভেতরই শেষ হলো। থামলো বাইরে থাকা মা-বাবার অপেক্ষাও।

কিছুদিন আগে হঠাৎ করে জ্বর হয় জুরাইসের। কিছুতেই কমছিল না সেই জ্বর। পরে নিয়ে যাওয়া হয় পটুয়াখালী সদর হাসপাতালে। সেখানে দেওয়া হয় নিউমোনিয়ার চিকিৎসা। ৮ দিন চিকিৎসার পর মোটামুটি সুস্থ হয়ে উঠে শিশুটি। হাসপাতাল থেকে ফিয়ে যায় বাড়ি। তবে বাড়ি যাওয়ার একদিন পরই দেখা দেয় হামের লক্ষ্মণ। এবার শিশুসহ মা-ও অসুস্থ হয়ে পড়ে। তাদের দুজনকেই নেওয়া হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে। সেখানে চার দিন মা লামিয়া এবং জুরাইসকে হামে আক্রান্ত হওয়ার কারণে রাখা হয় ভিন্ন দুটি ওয়ার্ডে। এই চার দিন মাতৃদুগ্ধ পানের বাইরে ছিল জুরাইস।

সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে নেওয়া হয় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। চিকিৎসক প্রথমেই শিশুর অবস্থা দেখে আইসিইউতে নেওয়ার কথা বলেন। তবে সেই হাসপাতালে খালি ছিল না আইসিইউ। আর অর্থের অভাবে নিতে পারছিলেন না বেসরকারি হাসপাতালে। প্রয়োজনীয় টিকা ও আইসিইউর খরচের টাকা যোগাতেই হিমশিম খাচ্ছিলেন রিকশাচালক বাবা সাইফুল। করছিলেন ধার-দেনা। কেননা প্রতিটি টিকার দাম ছিল ১৭ হাজার। শিশুটির প্রয়োজন ছিল পাঁচটি টিকা।

সংক্রামক ব্যাধি হাসপাতালে চার দিন থাকার পর অবস্থা হয়ে যায় আরও সংকটাপন্ন। পরবর্তীতে শুক্রবার দুপর ১২টা নাগাদ জুরাইসকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাখা হয় আইসিইউতে।

জুরাইসহামমৃত্যুআইসিইউ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ