Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সচিবালয়ে বিক্ষোভ, ফাঁসছেন ১৯৯ আনসার সদস্য

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:২৫
সচিবালয়ে বিক্ষোভ, ফাঁসছেন ১৯৯ আনসার সদস্য

গ্রাফিকস: আগামীর সময়

বেতন-ভাতা ও চাকরির মেয়াদ নির্ধারণসহ নানা দাবিতে আন্দোলনে নেমে সচিবালয় ঘেরাও, সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ— অন্তর্বর্তী সরকারের শুরুতে আলোচিত সেই আনসার বিক্ষোভের ঘটনায় অবশেষে তদন্ত শেষ হয়েছে। প্রায় ১০ মাসের তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। তবে বহুল আলোচিত হত্যাচেষ্টার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি।

এ ঘটনায় ১৯৯ জন আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে সিআইডি। গত ৩০ জুন অভিযোগপত্র দাখিল করা হলেও তা আদালতে উপস্থাপন করা হয় ১৩ জুলাই। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ১৮ আগস্ট অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট দেশের বিভিন্ন জেলা থেকে ১০-১২ হাজার আনসার সদস্য বেতন- ভাতা, চাকরির মেয়াদ নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে জড়ো হন। তাদের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। আলোচনায় দাবি বাস্তবায়নের জন্য সময় চেয়ে আন্দোলন স্থগিতের অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে।

এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগপত্রে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথ অবরোধ করে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কার্যত অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এগোলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কাজে বাধা দেওয়া হয় এবং তাদের ভয়ভীতি দেখানো হয়। তদন্তে এসব অভিযোগের সমর্থনে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি।

তবে মামলায় আনা সবচেয়ে গুরুতর অভিযোগ হত্যাচেষ্টা ও গুরুতর আঘাত— তদন্তে টেকেনি। সিআইডির তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেছেন, হত্যাচেষ্টার অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাই পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগেই ১৯৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আদালতে সাক্ষীদের মাধ্যমে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হবে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানিয়েছেন, অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মধ্যে চারজন পলাতক। অন্যরা জামিনে রয়েছেন। আগামী ১৮ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ।

সচিবালয়বিক্ষোভআনসার সদস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির