বেতন-ভাতা ও চাকরির মেয়াদ নির্ধারণসহ নানা দাবিতে আন্দোলনে
নেমে সচিবালয় ঘেরাও, সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সঙ্গে সংঘর্ষ— অন্তর্বর্তী সরকারের শুরুতে আলোচিত সেই আনসার বিক্ষোভের ঘটনায় অবশেষে
তদন্ত শেষ হয়েছে। প্রায় ১০ মাসের তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে,
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। তবে বহুল আলোচিত হত্যাচেষ্টার অভিযোগ
তদন্তে প্রমাণিত হয়নি।
এ ঘটনায় ১৯৯ জন আনসার সদস্যের
বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে সিআইডি। গ...