Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কফির উষ্ণ বিপ্লব

ওবায়দুর রহমান
ওবায়দুর রহমান
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩
শেয়ার করুন:
কফির উষ্ণ বিপ্লব

গ্রাফিকস: আগামীর সময়

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ চায়ে অভ্যস্ত হলেও সাম্প্রতিক বছরগুলোয় দেশে নীরবে ঘটে গেছে এক কফিবিপ্লব। বিশেষ করে শহুরে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও কর্মজীবী শ্রেণির হাত ধরে কফির চাহিদা হুহু করে বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে কফির বাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং এই বাজারটি প্রতি বছর প্রায় ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তবে চাহিদার এ ব্যাপক উল্লম্ফন সত্ত্বেও মোট চাহিদার প্রায় ৯৫ শতাংশই মেটাতে হচ্ছে আমদানির

কফিউষ্ণ বিপ্লবআমদানিকফি বিনরাজস্বআন্তর্জাতিক কফি দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    মাধ্যমে।

    জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কফি ও কফি বিনের আমদানি বিগত পাঁচ বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে দেশে বার্ষিক প্রায় ১ হাজার ১২০ টন কফি আমদানি হয়েছিল। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ২০২১-২২ অর্থবছরে আমদানি বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪৮০ টনে। পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে আমদানির পরিমাণ রেকর্ড ১ হাজার ৭৩২ টনে পৌঁছায়। ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববাজারে দাম বৃদ্ধি এবং ডলার সংকটের প্রভাবে আমদানি সামান্য কমে ১ হাজার ৪৩৯ টন হলেও স্থানীয় বাজারে ভোক্তা চাহিদা কমেনি। আর সাম্প্রতিক বছরগুলোয় গড়ে প্রতি বছর প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টন কফি আমদানি হচ্ছে, যার আর্থিক মূল্য আন্তর্জাতিক বাজারে কোটি ডলার ছাড়িয়ে গেছে।

    আমদানি করা কফির প্রায় ৮৩ থেকে ৯০ শতাংশই ইনস্ট্যান্ট কফি এবং বাকি অংশ প্রিমিয়াম কফি বিন হিসেবে দেশে আসছে। বিশ্বের প্রায় ৪৩টি দেশ থেকে কফি এলেও একক দেশ হিসেবে মোট আমদানির প্রায় ৬৭ শতাংশই সরবরাহ করছে প্রতিবেশী ভারত। এ ছাড়া ব্রাজিল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কলম্বিয়া থেকেও বিপুল পরিমাণ কফি বিন ও প্রক্রিয়াজাত কফি বাজারে প্রবেশ করছে।

    ভোক্তার চাহিদা পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে যেখানে চা বিক্রির বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ৪ থেকে ৫ শতাংশ, সেখানে কফি পানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর গড়ে ১৩ থেকে ১৫ শতাংশ হারে। বর্তমানে দেশের প্রায় ১৫ শতাংশ পরিবার নিয়মিত কফি পানে অভ্যস্ত হলেও শহুরে তরুণ সমাজের (১৮-৩৫ বছর) মধ্যে এটি ফ্যাশন এবং সামাজিক যোগাযোগের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ প্রধান শহরগুলোয় শত শত প্রিমিয়াম কফিশপ গড়ে উঠেছে। একই সঙ্গে ছোট টি-স্টল থেকে শুরু করে বাসাবাড়ি ও করপোরেট অফিসে থ্রি-ইন-ওয়ান স্যাশে কফির ব্যাপক ব্যবহার সাধারণ মধ্যবিত্তের হাতের নাগালে কফিকে পৌঁছে দিয়েছে।

    বিশ্বে মূলত দুই ধরনের কফি উৎপাদিত হয়, যার উভয়টিই বাংলাদেশে পাওয়া যায়। হালকা সুবাস ও কম ক্যাফেইনযুক্ত অ্যারাবিকা কফি বান্দরবান ও খাগড়াছড়ির মতো পাহাড়ি এলাকায় চাষের উপযোগী। অন্যদিকে কড়া স্বাদ ও তিতা ভাবযুক্ত রোবাস্টা কফি টাঙ্গাইল, শেরপুর ও নীলফামারীর মতো সমতল অঞ্চলের জলবায়ুতে সহজে খাপ খাইয়ে নেয়। বর্তমানে দেশে বছরে মাত্র ২৫ থেকে ৬০ টনের মতো কফি উৎপাদিত হয়, যা বার্ষিক মোট চাহিদার ৫ শতাংশেরও কম। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় দেশের ১৯টি জেলার ৪৫টি উপজেলায় কফি চাষ সম্প্রসারণ করা হচ্ছে, যার উদ্দেশ্য স্থানীয় উৎপাদনকে কয়েক হাজার টনে উন্নীত করা।

    বাজারের শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে সুইজারল্যান্ডের বহুজাতিক ব্র্যান্ড নেসলে বা নেসক্যাফে দীর্ঘদিন ধরে একক আধিপত্য ধরে রেখেছে, যা মোট আমদানির ২৭ থেকে ৪৭ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশীয় শিল্পগোষ্ঠীগুলো এ বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর মধ্যে আবুল খায়ের গ্রুপের ‘আমা কফি’ আমদানি করা কফির বাজারে প্রায় ২৭ শতাংশ অংশীদারত্ব নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ ছাড়া মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রাণ গ্রুপসহ বেশ কিছু দেশীয় প্রতিষ্ঠান বাজারজাতকরণে নেমেছে। বিশেষ করে কফি ও ক্যাফে ক্যাটাগরিতে প্রিমিয়াম বিন আমদানি ও স্থানীয়ভাবে রোস্টিং করে বাজার লিড দিচ্ছে নর্থ অ্যান্ড কফি রোস্টার্স, গ্লোরিয়া জিন্স, ক্রিমসন কাপ এবং পাহাড়ি অঞ্চলের স্থানীয় ব্র্যান্ড ‘ফুরোমোন কফি’।

    কফি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা অপার। স্থানীয় চাহিদা পূরণ করতে পারলে আমদানিনির্ভরতা কমিয়ে বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। তা ছাড়া পাহাড় ও সমতলে ফলের বাগানের ছায়ায় কফি চাষ করা যায় বলে কৃষকদের জন্য এটি অতিরিক্ত আয়ের অত্যন্ত লাভজনক একটি সুযোগ তৈরি করেছে।

    এ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির অভাব। চাষিরা কফি ফল উৎপাদন করলেও খোসা ছাড়ানো ও প্রক্রিয়াজাতকরণের সঠিক প্রশিক্ষণের অভাবে মানসম্পন্ন কফি প্রস্তুত করতে পারছেন না। পাশাপাশি স্থানীয় চাষি ও বড় প্রসেসরদের মধ্যে সরাসরি সাপ্লাই চেইন গড়ে না ওঠা এবং আমদানি করা যন্ত্রপাতির ওপর উচ্চ শুল্ক এই উদীয়মান খাতের বিকাশকে ধীরগতির করে দিচ্ছে।

    বাংলাদেশের কফি শিল্প এখন আর শুধু কয়েকটি অভিজাত ক্যাফের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি দেশের কৃষি-অর্থনীতির নতুন এক সম্ভাবনাময় দিগন্ত। সময়মতো সরকারি উদ্যোগ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং চাষিদের সঠিক প্রশিক্ষণ দেওয়া গেলে অচিরেই বাংলাদেশ আমদানিনির্ভরতা কমিয়ে কফি উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।