ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ চায়ে অভ্যস্ত হলেও সাম্প্রতিক বছরগুলোয় দেশে নীরবে ঘটে গেছে এক কফিবিপ্লব। বিশেষ করে শহুরে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও কর্মজীবী শ্রেণির হাত ধরে কফির চাহিদা হুহু করে বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, দেশে বর্তমানে কফির বাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং এই বাজারটি প্রতি বছর প্রায় ১৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। তবে চাহিদার এ ব্যাপক উল্লম্ফন সত্ত্বেও মোট চাহিদার প্রায় ৯৫ শতাংশই মেটাতে হচ্ছে আমদানির মাধ্যমে।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কফি ও কফি বিনের আমদানি ব...