Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার গুজব, প্রতিবাদ বিজিবির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭
শেয়ার করুন:
গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার গুজব, প্রতিবাদ বিজিবির

গ্রাফিকস: আগামীর সময়

গোপালগঞ্জে হত্যাযজ্ঞ বা কোনো ধরনের অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন রয়েছে। তবে বাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাযজ্ঞের পরিকল্পনার গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিবি। এসব প্রচারণাকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাহিনীটি।

রবিবার মধ্যরাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় এসব তথ্য।

বার্তায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে গোপালগঞ্জে বিজিবির কথিত অভিযান ও হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বানোয়াট ও উসকানিমূলক বক্তব্যও প্রচার করা হচ্ছে।

বিজিবির ভাষ্য, এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি জনগণকে সংঘবদ্ধ করে বিজিবির বিরুদ্ধে উসকে দেওয়ার অপচেষ্টাও লক্ষ করা যাচ্ছে। গোপালগঞ্জের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্ররোচিত করাই এসব প্রচারণার উদ্দেশ্য বলে মনে করছে বাহিনীটি।

বিজিবি জানায়, বর্তমানে দুই ব্যাটালিয়নের সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিলোনিয়া চেকপোস্ট পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

২২ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাহিনীটি আরও জানায়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করাই তাদের মূল লক্ষ্য। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কাম্য নয়। গোপালগঞ্জে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজিবিগুজবগোপালগঞ্জে অরাজকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’