Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

৮ বছরে ১০ হাজার মানুষ পাচার

সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:২৫
৮ বছরে ১০ হাজার মানুষ পাচার

বিদেশে একটি ভালো চাকরি, মাস শেষে মোটা বেতন আর পরিবারের ভাগ্যবদলের স্বপ্ন। ফরিদপুরের ভাঙ্গার এক নারী এমনই স্বপ্ন নিয়ে পরিচিত এক এনজিও কর্মীর মাধ্যমে কম্বোডিয়ায় যাওয়ার প্রস্তাব পান। বলা হয়েছিল, একটি প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরি হবে। চাকরির ভিসা, টিকিট ও অন্যান্য আনুষ্ঠানিকতার নামে তার কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়া হয়। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পরই বদলে যায় সবকিছু।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, জিম্মি করে রাখা হয়, শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। দেশে ফিরতে চাইলে হুমকি দেওয়া হয় অন্য চক্রের কাছে বিক্রি করে দেওয়ার। শেষ পর্যন্ত নানা চড়াই-উতরাই পেরিয়ে ২ জুলাই দেশে ফেরেন তিনি। এ ঘটনায় বিমানবন্দর থানায় ঠোকেন মানব পাচার মামলা।

এত গেল মাত্র একটি ঘটনা। আগে সীমান্তপথে পাচার ছিল বড় উদ্বেগ। এখন সেই জায়গা দখল করেছে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অনলাইন রিক্রুটমেন্ট এবং ডিজিটাল প্রতারণা। কম্বোডিয়া, লাওসের মতো দেশে স্ক্যাম সেন্টারে ভয়াবহ বন্দিশালার খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরও খোদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিদেশযাত্রায় অনুমতি দিয়ে আসছিল। সাইবার ট্র্যাপের ভয়াবহতা আঁচ করে জাতিসংঘ এ বছরের ৩০ জুলাই আন্তর্জাতিক মানব পাচার দিবসটির প্রতিপাদ্য ঠিক করেছে ‘প্রতারণার ফাঁদে বন্দি’।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত দেশে মানব পাচারের ঘটনায় ৬ হাজার ৮২৫টি মামলা হয়েছে। এসব মামলায় ১০ হাজার ৪৪৪ জনকে মানব পাচারের শিকার হিসেবে শনাক্ত করা হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৭ হাজার ১৯০ জনকে। একই সময়ে মানব পাচার চক্রের ৩০ হাজার ২৯৫ জন সদস্যকে অভিযুক্ত করা হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র ১১ হাজার ২৮০ জন। এর বাইরে মানব পাচার রোধে সম্প্রতি নতুন আইন হলেও, এর বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিবাসন এবং অপরাধ বিশেষজ্ঞরা।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক আগামীর সময়কে বলেছেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী অভিবাসন খাতে শৃঙ্খলা আনতে অনেক কাজ হাতে নিয়েছি। বিশ্বের কোন কোন দেশে কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে দালাল চক্রের খপ্পরে না পড়ে, সে বিষয়েও কাজ করতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

মানব পাচার বৃদ্ধির বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী আরও বলেছেন, কম্বোডিয়া এবং লাওসের মতো দেশে ভয়াবহ সাইবার স্ক্যামিং চক্রের বিষয়টি আন্তর্জাতিকভাবে চিহ্নিত হয়েছে। ওই চক্রের তৎপরতা ঠেকাতে জড়িত অনেককে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করেছে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ে গত মাসে কম্বোডিয়া থেকে ৫৮৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। শেষ চার দিনেই দেশে ফেরেন ৩৬২ জন। এর আগে আরেক দফায় ফিরেছিলেন ২২১ জন। দেশে ফিরে অনেকেই অভিযোগ করেন, চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে তাদের জোর করে অনলাইন প্রতারণার কাজে লাগানো হয়েছিল। কেউ অস্বীকৃতি জানালে মারধর, আটকে রাখা, খাবার না দেওয়া, বৈদ্যুতিক শক দেওয়া কিংবা মুক্তিপণ দাবি করার মতো নির্যাতনের মুখে পড়তে হয়েছে। ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদলকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে এবং আরেক দলকে ভ্রমণভিসায় কম্বোডিয়া নেওয়া হয়েছে। এরপর সেদেশে থাকা কিছু বাংলাদেশি নাগরিক তাদের চায়নিজ নিয়ন্ত্রিত স্ক্যাম সেন্টারে বিক্রি করে দিয়েছেন।

বিস্তারিত পড়ুন আজকের প্রকাশিত প্রতিবেদনে

আরও পড়ুন

নতুন রুট কম্বোডিয়া

৩০ জুলাই ২০২৬


নারী পাচারপাচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে