Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিন্তু

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২
কিন্তু

গ্রাফিকস: আগামীর সময়

আমার স্বপ্ন দেখা যেন থামছেই না। কখনো গাড়ির ছাদে উঠে আকাশ দেখি, কখনো নৌকা নিয়ে রাস্তায় চলি! স্বপ্ন বোধ হয় সবাই দেখেন। কেউ কল্পনায় স্বপ্ন দেখেন, কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখেন। আমি কল্পনায় স্বপ্ন দেখি না। মাঝে মাঝে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি।

সেদিন রাতে কী যে স্বপ্ন দেখলাম! আমি নিজেই বুঝি না। দেখি— আমার দুটো ডানা গজিয়েছে। ডানাগুলো দেখতে অনেকটা কবুতরের মতো, তবে আকারে বেশ বড়। দেখি— জানালা দিয়ে উড়ে বের হয়ে যাচ্ছি। বাড়ির ছাদ বরাবর ওপরে উঠে গেছি। নিচে আমাদের বাড়িওয়ালা কাজল ভাই ছাদে দাঁড়িয়ে আছেন।

আমাকে দেখে চিৎকার করে বললেন, ‘এই যে! কোথায় যাচ্ছ?’ আমি বললাম, ‘যাচ্ছি, পৃথিবী ঘুরে আসি!’ আবার জানতে চাইলেন— ‘পাখা পেলে কোথায়?’ বললাম— ‘জানি না।’

আমি ছুটলাম। প্রথমে খিলগাঁও পেরিয়ে আফতাব নগরের ওপর দিয়ে যাচ্ছি। মনে হলো, আমার বন্ধু আছে এখানে, ওকে ডাক দেব কি না? না। ডাকলে আর পৃথিবী ঘুরে দেখা হবে না। তাই উড়তে থাকলাম।

বাংলাদেশ পেরিয়ে ভারতের ওপর দিয়ে যাচ্ছি। মনে পড়ল, এখানে কত লোক আছে আমাদের দেশের, যারা আশ্রয় নিয়েছেন। হঠাৎ পেট চোঁ-চোঁ করতে লাগল। নিচে দেখি, এক দোকানে গরম সমুচা ভাজা হচ্ছে। কিন্তু নামার সময় নেই। তাই আকাশ থেকেই সমুচার গন্ধ শুঁকে ক্ষুধা মেটালাম!

চললাম। তারপর উড়ে গেলাম তাজমহলের ওপর দিয়ে। সেখান থেকে চীন, জাপান, আমেরিকা। নিউ ইয়র্ক যেতেই ছোট ভাইয়ের কথা মনে পড়ল। ও সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ে। নাহ, নামা যাবে না। ফোন দেওয়ার সুযোগ নেই। এরপর ছুটলাম— ইউরোপে। কোথায় না গেলাম! আইফেল টাওয়ারের মাথায় বসে সেলফি তুললাম। কিন্তু সমস্যা হলো, মোবাইলে নেটওয়ার্ক নেই। ছবিটা পোস্ট করতে পারলাম না। এত কষ্টে ঘুরেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ দিতে না পারায় মনটাই খারাপ হয়ে গেল!

এরপর উড়ে গেলাম সমুদ্রের ওপর। কোন সমুদ্র, চিনতে পারলাম না। নিচে বিশাল নীল পানি দেখে মনে হলো, পৃথিবীটা যেন একটা বড়সড় বাটিতে রাখা শরবত! হঠাৎ দেখি, সূর্য উঠছে। বুঝলাম, সকাল হয়ে গেছে।

এরই মধ্যে পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে টান দিয়ে জাইমা বলল— ‘আব্বু, উঠবে না?’ ঘুম ভাঙল আমার। চোখ খুলে দেখি, আমি বিছানায়। ডানা দুটো কোথায় গেল? নেই! মেয়েকে জড়িয়ে ধরে বললাম, তুমিই আমার পৃথিবী।

 

 

গাড়ির ছাদকল্পনাকবুতরবাড়িওয়ালাকিন্তু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা