Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রদর্শনী পরিক্রমা

স্মৃতির ভেতর দীর্ঘ রেখার যাত্রা

শাহনাজ জাহান
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩
স্মৃতির ভেতর দীর্ঘ রেখার যাত্রা

‘দ্য পাস্ট ইজ নেভার ডেড। ইটস নট ইভেন পাস্ট।’

                                                    —উইলিয়াম ফকনার

অতীত কখনো পুরোপুরি অতীত হয়ে যায় না। বরং ফিরে আসে বর্তমানের হাত ধরে। কখনো প্রিয়জনের মুখের আদলে, কোনো পুরনো স্থাপত্যের শরীরে, আবার কখনো কয়েকটি রেখার টানাপোড়েনে জমে থাকা অনুভূতি হয়ে। শিল্পী বীরেন সোমের চিত্রভাষায় রেখার উপস্থিতি তাই নিছক অবয়ব নির্মাণের কৌশল নয়; রেখা তার কাছে স্মৃতি, পর্যবেক্ষণ ও অনুভূতিকে দৃশ্যমান করার এক স্বতন্ত্র ভাষা। দীর্ঘ শিল্পজীবনে নানা মাধ্যমে কাজ করলেও ড্রইং ও রেখাচিত্রে তার যে অনুসন্ধান, তা তার শিল্পীসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়।

বাংলার শিল্প-ঐতিহ্যের দিকে তাকালেও রেখার এ শক্তিশালী উপস্থিতি চোখে পড়ে। পটচিত্র থেকে শুরু করে লোকশিল্পের নানা ধারায় রেখা ছিল দৃশ্য ও গল্প বলার অন্যতম প্রধান মাধ্যম। বিশেষ করে পটচিত্রে মোটা, দৃঢ় ও স্পষ্ট রেখার ব্যবহার শুধু অবয়বকে আলাদা করে চেনায় না, একই সঙ্গে অল্প কিছু রেখার মধ্যেই চরিত্র, ভঙ্গি, আবেগ ও ঘটনার ইঙ্গিত দেওয়ার সুযোগ তৈরি করে। পটশিল্পীরা দীর্ঘ বর্ণনার পরিবর্তে রেখা, রঙ ও প্রতীকের সাহায্যে গল্পকে সংক্ষিপ্ত অথচ সহজবোধ্য করে তুলতেন। ফলে শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে এ শিল্পভাষা হয়ে উঠেছিল সহজে গ্রহণযোগ্য। রেখার এ সরলতা ও তাৎক্ষণিক বোধগম্যতাই একসময় পটচিত্রকে শুধু লোকশিল্পের একটি ধারা হিসেবে নয়, মানুষের কাছে গল্প পৌঁছে দেওয়ার জনপ্রিয় এক দৃশ্যভাষায় পরিণত করেছিল।

শিল্পাঙ্গনের আয়োজনে লালমাটিয়ার গ্যালারি ইলিউশনে শুরু হয়েছে বীরেন সোমের চতুর্দশ একক প্রদর্শনী। ৫৩টি শিল্পকর্ম নিয়ে সাজানো এ প্রদর্শনীতে রয়েছে এচিং, ড্রইং, পেইন্টিং ও মিশ্রমাধ্যমের কাজ। ৮০ বছর ছুঁইছুঁই বয়সেও শিল্পের প্রতি তার অনুসন্ধিৎসা একটুও যেন থেমে নেই। বরং দীর্ঘ শিল্পজীবনের অভিজ্ঞতা তাকে আরও বেশি করে ফিরে যেতে শিখিয়েছে দেখা, মনে রাখা এবং অভিজ্ঞতার কাছে। বীরেন সোমের শিল্পজীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তার মাধ্যমগত বৈচিত্র্য। জলরঙ, তেলরঙ, ড্রইং, ছাপচিত্র, বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ— বিভিন্ন মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা তার চিত্রভাষাকে করেছে বহুমাত্রিক। ‘স্টোরিজ অব মেমোরিজ’-এর কাজগুলোও তার সেই বহুমাত্রিক শিল্পবৈচিত্র্যের উদাহরণ। প্রদর্শনীর কাজগুলোতে দেখা যায় কখনো সূক্ষ্ম রেখার আশ্রয়ে, কখনো রঙের বিস্তারে, আবার কখনো মিশ্রমাধ্যমের টেক্সচারের ভেতর দিয়ে শিল্পী তার স্মৃতিকে পুনর্গঠন করছেন। এ প্রদর্শনীতে রেখাই যেন তার সবচেয়ে নির্ভরযোগ্য সহযাত্রী। পুরান ঢাকার স্থাপত্যনির্ভর কাজগুলোতে রেখা হয়ে উঠেছে কাঠামো নির্মাণের প্রধান উপাদান, যেখানে জলরঙের ওয়াশ চিত্রকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পুরনো ভবনের খিলান, দেয়াল, অলংকরণ কিংবা কোনো ঐতিহাসিক পরিসরকে তিনি নিখুঁতভাবে অনুলিপি করেননি; বরং রেখার ঘনত্ব ও বিন্যাসের মাধ্যমে তার একটি স্মৃতিরূপ তৈরি করেছেন। কোথাও রেখা স্পষ্ট, কোথাও তা অসংখ্য সূক্ষ্ম টানে ভেঙে গেছে। সেই ভাঙা-গড়া রেখার মধ্যেই স্থাপত্য হয়ে উঠেছে সময়ের সাক্ষী। ভবনের দেয়াল, জানালা কিংবা অলংকরণের মধ্য দিয়ে যেন শুধু একটি স্থানের ছবি নয়, সেই স্থানের সঙ্গে জড়িয়ে থাকা সময়ের স্তরগুলোও দৃশ্যমান হয়ে ওঠে। মানুষের অবয়বের ক্ষেত্রেও তার রেখা একইভাবে গুরুত্বপূর্ণ। নারী চরিত্র, মুখ, চুল, অলংকার কিংবা শরীরের ভঙ্গিমা— সবকিছুতেই রেখার নিজস্ব ছন্দ রয়েছে। ‘এ মেমোরেবল ডে’ কিংবা ‘মুনলিট গার্ল’-এর মতো কাজগুলোতে নারী অবয়বকে ঘিরে ফুল, অলংকার, চাঁদ ও প্রকৃতির উপাদান মিলেমিশে তৈরি করেছে এক ধরনের স্বপ্নময় পরিসর। এখানে নারী কোনো নির্দিষ্ট চরিত্র হয়ে ওঠেননি; বরং শিল্পী তাকে গড়ে তুলেছেন স্মৃতি ও কল্পনার মধ্যবর্তী এক অবয়ব হিসেবে। বিশেষ করে ‘মুনলিট গার্ল’-এর গাঢ় আবহে সাদা রেখার ব্যবহার ছবিটিকে বাস্তবতার চেয়ে অনুভূতির দিকে নিয়ে যায়। নারী অবয়ব, চাঁদ ও অলংকার যেন একটি নির্দিষ্ট মুহূর্তের বর্ণনা না হয়ে স্মৃতির ভেতর থেকে উঠে আসা কোনো আবছা দৃশ্যের প্রতিনিধিত্ব করে। এখানেই শিল্পীর স্মৃতি ও বাস্তবতার সম্পর্কটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি স্মৃতিকে হুবহু পুনরুৎপাদন করতে চান না। বরং সময়ের সঙ্গে স্মৃতি যেমন বদলে যায়, তেমনি তার ছবিতেও দৃশ্যগুলো বদলে গিয়ে কখনো সরলীকৃত, কখনো অলংকারময়, কখনো প্রায় বিমূর্ত হয়ে ওঠে। বাস্তব কোনো দৃশ্য তার ক্যানভাসে এসে আর কেবল বাস্তব থাকে না; শিল্পীর ব্যক্তিগত অনুভব, কল্পনা ও সময়ের দূরত্ব তাকে নতুন একটি অর্থ দেয়। ফলে একটি ছবি আমাদের কোনো নির্দিষ্ট ঘটনা মনে করিয়ে দেওয়ার বদলে নিজের স্মৃতির ভেতর ফিরে যেতে প্ররোচিত করে।

পেইন্টিংয়ের ক্ষেত্রে তার রঙের ব্যবহার এ স্মৃতির অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করে। কোথাও উজ্জ্বল ও উষ্ণ রঙের স্তর, কোথাও গাঢ় পটভূমি, আবার কোথাও রঙের ভাঙাচোরা বিন্যাস— সব মিলিয়ে তৈরি হয় একেকটি মানসিক ভূদৃশ্য। বিশেষত মিশ্রমাধ্যমের কাজগুলোতে রঙ ও টেক্সচারের পাশাপাশি রেখার উপস্থিতি ছবিকে দৃশ্যমান বাস্তবতার বাইরে নিয়ে যায়। মনে হয়, কোনো দৃশ্যকে মনে করার সময় যেমন তার সবকিছু পরিষ্কার মনে থাকে না, ছবিও তেমনভাবে সম্পূর্ণ গল্প না বলে রেখে যায় কিছু ফাঁক। সেই ফাঁক পূরণ করার দায়িত্ব দর্শকের। বীরেন সোমের এ প্রদর্শনী তাই তার দীর্ঘ শিল্পজীবনের এক ধরনের ফিরে দেখা হলেও, তা নিছক নস্টালজিয়ায় আটকে নেই। বরং এখানে অতীত বর্তমানের সঙ্গে কথোপকথন করে। ৮০ বছর বয়সের কাছাকাছি এসেও একজন শিল্পী যখন নতুন করে নিজের দেখা ও মনে রাখাকে পরীক্ষা করেন, তখন তার শিল্পে বয়সের চেয়ে বড় হয়ে ওঠে অনুসন্ধানের আকাঙ্ক্ষা। তার দীর্ঘ শিল্পজীবনে নানা মাধ্যম ও শৈলীর যে পরীক্ষা-নিরীক্ষা, এ প্রদর্শনীতেও তার প্রতিফলন রয়েছে।

‘স্টোরিজ অব মেমোরিজ’ এক দীর্ঘ শিল্পযাত্রা। আর সেই যাত্রার সবচেয়ে দৃশ্যমান পথরেখা হয়ে থাকে বীরেন সোমের রেখা। প্রদর্শনীটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

দীর্ঘ রেখাস্মৃতিঅতীতচিত্রভাষাটেক্সচারকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত