Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • লাস্ট ফর লাইফ— আরভিং স্টোন
  • আ পোয়েট অ্যাপার্ট— ক্লিন্টন বি সিলি
  • জীবন রহস্য— শ্যামল গঙ্গোপাধ্যায়
  • কালো বরফ— মাহমুদুল হক
  • রুমি: দ্য ফায়ার অব লাভ— নাহাল তাজাদুদ
দিলওয়ার হাসান
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

বই পড়ার নেশা আমার ছোটবেলার। শুরুতে অ্যাডভেঞ্চারের বই আমাকে টানত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলেছে পাঠরুচি, প্রসারিত হয়েছে পাঠের জগৎ। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স আর মাস্টার্স পড়তে গিয়ে তার গভীরে প্রবেশ করেছি। লেখালেখি শুরু করার পর নিজের দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের নানা ভাষার সাহিত্যের প্রতি তৈরি হয়েছে এক দুর্নিবার আকর্ষণ। ফলে প্রিয় বইয়ের সংখ্যা আজ বিপুল। সেখান থেকে মাত্র পাঁচটি বেছে সেগুলো নিয়ে কিছু বলা কঠিন। তবু অনেক বই আছে, যেগুলো দুয়েকবার পড়ে তৃপ্ত পাওয়া যায় না, বারবার পড়ার ইচ্ছে জাগে।

আরভিং স্টোনের ‘লাস্ট ফর লাইফ’ তেমনই একটি বই। ১৯৭৬ সালে ভিনসেন্ট ভ্যান গগের জীবন অবলম্বনে লেখা এ উপন্যাসটি পড়ে আমি গভীরভাবে আলোড়িত ও বিষণ্ন হয়েছিলাম। এত বড় একজন শিল্পী কেন এত দারিদ্র্য, অবহেলা ও নিঃসঙ্গতার মধ্যে জীবন কাটালেন, জীবদ্দশায় কেন তার মাত্র একটি ছবি বিক্রি হলো— এ প্রশ্নগুলো দীর্ঘদিন আমাকে তাড়িয়ে বেড়িয়েছে।

ক্লিন্টন বুথ সিলির ‘অ্যা পোয়েট অ্যাপার্ট’ আমার আরেক অনন্য পাঠ-অভিজ্ঞতা। একজন বিদেশি বাংলা শিখে জীবনানন্দ দাশ পড়ে তার জীবন ও সাহিত্য নিয়ে এমন গভীর, পাণ্ডিত্যপূর্ণ জীবনী লিখেছেন দেখে বিস্মিত হয়েছিলাম। জীবনানন্দকে নানাভাবে দেখার সিলির দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছে। এ বইয়ে সিলির একটি লাইন: Poetry can do many things, says Jibanananda, but cannot transform “men’s present condition into a better social life in the immediate future.”

শ্যামল গঙ্গোপাধ্যায়ের ‘জীবন রহস্য’ আমার প্রিয় বইগুলোর একটি। শ্যামল আমার প্রিয় লেখকও। আত্মজীবনীর ঢঙে লেখা এ উপন্যাসে তিনি নিজের জীবন, সময় ও দেখা মানুষদেরই তার অননুকরণীয় ভাষায় রূপ দিয়েছেন। এ উপন্যাসে শ্যামল লিখেছেন: ‘সময়ের দূরত্বে সাধারণ কথাই রূপকথা হয়ে যায়। জীবনে কেউ তো বিশিষ্ট হবার জন্য গুছিয়ে ঘটনা ঘটায় না। বহতা নদীর মতই জীবনটা নাচতে নাচতে ঢেউ তুলে কালের তীর ধরে কথা— কাহিনী ছড়াতে ছড়াতে বয়ে যায়।’...

মাহমুদুল হকের ‘কালো বরফ’ আমাকে মুগ্ধ করেছিল তার ভাষার অসামান্য সৌন্দর্যে। খালেক, রেখা ও ছোট্ট টুকুকে ঘিরে সংসার থাকলেও খালেকের অন্তর্জগৎ যেন এক বিরান প্রান্তর। দেশভাগে ভিটেমাটি থেকে উৎখাত হওয়া মানুষের শিকড়হীনতার যে বেদনা এখানে ধরা পড়েছে, তা আজও আমাকে স্পর্শ করে।

আর নাহাল তাজাদুদের ‘রুমি: দ্য ফায়ার অব লাভ’ আমাকে নিয়ে যায় সম্পূর্ণ অন্য এক জগতে। রুমি ও শামস-ই-তাবরিজির বন্ধুত্ব কীভাবে আধ্যাত্মিক প্রেমে উত্তীর্ণ হয়েছিল, সেই অন্তর্জ্বালা ও আত্মসমর্পণের কাহিনি আমাকে গভীরভাবে আবিষ্ট করেছিল। বইটি পড়ে মনে হয়েছিল— কিছু প্রেম মানুষকে শুধু স্পর্শ করে না, তাকে তার নিজের সীমাকেও অতিক্রম করতে শেখায়।

প্রিয়বইজীবন রহস্যকালো বরফরুমিকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত