Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

  • ৫ ট্যাংকার ডুবিয়ে দেওয়ায় ১০ জাহাজে ইরানের হামলা
  • তেলের দাম ১০০ ডলার ছাড়াল
ইরফান রহমান
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩
পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

সংগৃহীত ছবি

প্রতিশোধের ঝড়ে উত্তাল হয়ে উঠেছে পারস্য উপসাগর। একটির পর একটি বিস্ফোরণ। জাহাজে আগুন, হরমুজ প্রণালিতে আতঙ্ক, আর বিশ্ববাজারে তেলের দামে ঝড়। যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার পর পাল্টা হামলায় ১০টি জাহাজকে লক্ষ্য করার দাবি করেছে ইরান। ছয় মাসের যুদ্ধের মধ্যে সমুদ্রপথে এটাই সবচেয়ে বড় উত্তেজনা বলে মনে করা হচ্ছে।


গতকাল বুধবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা জর্ডানে মার্কিন সেনাদের ব্যবহার করা একটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেল ট্যাংকার ধ্বংস করার পর।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বাহিনী একটি মার্কিন নৌযানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা করার পর ওই ট্যাংকারগুলোয় আঘাত করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার আগে জাহাজের কর্মীদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপের কাছে ও হরমুজ প্রণালি এলাকায় ইরানি ট্যাংকারগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়। ওয়াশিংটনের অভিযোগ, এসব জাহাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অর্থায়ন ও সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল।

এর জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন মিত্র দেশগুলোর জাহাজও নিরাপদ থাকবে না। আইআরজিসি বাহরাইন ও কুয়েতের বন্দরের কাছে থাকা তেলবাহী জাহাজের কর্মীদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইরানের হামলার পর হরমুজ প্রণালি ঘিরে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে সামরিক সংঘাত এখন সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

হামলার পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। ২০২৬ সালের জুলাইয়ের পর এই প্রথম এমন উচ্চতায় পৌঁছাল তেলের দাম। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে অস্থিরতা দীর্ঘ হলে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে।

এই উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন ডুবোযানও আটক করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি ওই ড্রোন জব্দ করার দাবি করলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করেনি।

এদিকে জর্ডান জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরোধ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ঘাঁটিতে কোনো মার্কিন সেনা হতাহতের খবর নেই। তবে তেহরানের দাবি, হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের তেল রপ্তানি নেটওয়ার্কে আঘাত করাই এ অভিযানের অন্যতম লক্ষ্য। ওয়াশিংটনের অভিযোগ, তেলবাহী জাহাজগুলোর মাধ্যমে ইরানের সামরিক শক্তি ও আঞ্চলিক মিত্রদের অর্থায়ন করা হচ্ছিল। অন্যদিকে তেহরানের দাবি, এ হামলা তাদের অর্থনৈতিক শ্বাসরোধের কৌশল এবং আন্তর্জাতিক জলপথে চাপ সৃষ্টি করার চেষ্টা।

তবে ইরানের পাল্টা পদক্ষেপ এখন শুধু হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ থাকছে না। আইআরজিসি জানিয়েছে, চাবাহার বন্দর থেকে গালফ অব ওমান হয়ে আরব সাগরের কিছু অংশ পর্যন্ত একটি নতুন ‘নিয়ন্ত্রিত সামুদ্রিক অঞ্চল’ ঘোষণা করা হবে। আইআরজিসির এক মুখপাত্রের দাবি, নির্ধারিত ওই এলাকার মধ্য দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই অঞ্চলের সুনির্দিষ্ট অবস্থান বা সীমারেখা পরে ঘোষণা করা হবে।

এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হরমুজ প্রণালির বাইরে আগামী কয়েক দিনের মধ্যে একটি নিয়ন্ত্রিত নৌ এলাকা তৈরি করবে ইরান। তেহরানের এই ঘোষণা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে, কারণ গালফ অব ওমান ও আরব সাগর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ।

পারস্য উপসাগরপ্রতিশোধহরমুজ প্রণালিজাহাজে আগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise